![]() |
| সালাম মালিতা |
ভালোবাসার উপঢৌকন দিতে
হয়তো এক আলোকবর্ষ দূর আছো,
ছবি ব্যতীত আর
তোমার সাথে নিয়মিত যোগাযোগ হয় না-
তবু মনের খুব কাছে তুমি!
হয়তো এক আলোকবর্ষ দূর আছো,
ছবি ব্যতীত আর
তোমার সাথে নিয়মিত যোগাযোগ হয় না-
তবু মনের খুব কাছে তুমি!
ছোট্ট জোনাকপোকার মত
তোমাকে চিরতরে পাওয়ার পিদিম জ্বেলে রাখি,
বিষাদের চাদরে আবৃত হয়ে
নিজেকে পাহাড়ের মত শক্ত করেছি ঠিকই-
তবে তোমার প্রত্যাবর্তনে
আমি এক লহমায় কোমল হয়ে ছয়লাব করে দেব!
তোমাকে চিরতরে পাওয়ার পিদিম জ্বেলে রাখি,
বিষাদের চাদরে আবৃত হয়ে
নিজেকে পাহাড়ের মত শক্ত করেছি ঠিকই-
তবে তোমার প্রত্যাবর্তনে
আমি এক লহমায় কোমল হয়ে ছয়লাব করে দেব!
পথভ্রষ্ট হয়ে আজ আউল বাউল চলি
তোমার সঠিক গন্তব্য জানা নেই,
বেহিসাবি মনটা তোমার বিরহকে আপন করে
দলছুট হরিণ শাবকের মত লালন করতে শিখেছে,
তোমার হৃদয়ের করিডরে নষ্ট নখের মত
হয়তো আমার স্থান-
শত যোজন পথের দূরত্ব তৈরি হলেও
মনের বড্ড কাছে তুমি!
তোমার সঠিক গন্তব্য জানা নেই,
বেহিসাবি মনটা তোমার বিরহকে আপন করে
দলছুট হরিণ শাবকের মত লালন করতে শিখেছে,
তোমার হৃদয়ের করিডরে নষ্ট নখের মত
হয়তো আমার স্থান-
শত যোজন পথের দূরত্ব তৈরি হলেও
মনের বড্ড কাছে তুমি!
আমার চোখের গভীরে প্রশান্ত মহাসাগরের জল
উত্তাল ঢেউ যখন-তখন আছড়ে পড়ে ঠিকই,
তবে তোমাকে একটি পলক দেখতে পেলে
অনন্তকালের প্রেমের আবেশ জড়িয়ে-
আমার মনের আঙিনায় বাহারি পুষ্প ফুটবে।
সদা নিঃসঙ্গ পাখির মত থাকলেও
তোমার স্মৃতির অ্যালব্যামটা-
হৃদয়ের এলগরিদমে সযত্নে রেখে দিয়েছি!
উত্তাল ঢেউ যখন-তখন আছড়ে পড়ে ঠিকই,
তবে তোমাকে একটি পলক দেখতে পেলে
অনন্তকালের প্রেমের আবেশ জড়িয়ে-
আমার মনের আঙিনায় বাহারি পুষ্প ফুটবে।
সদা নিঃসঙ্গ পাখির মত থাকলেও
তোমার স্মৃতির অ্যালব্যামটা-
হৃদয়ের এলগরিদমে সযত্নে রেখে দিয়েছি!
চুলদাড়িতে পূর্ণ আমাকে উন্মাদ মনে হয়
তোমার খোঁজে পথে পথে ঘুরে আমি ভীষণ ক্লান্ত,
বারমাসি মনের উঠোন জুড়ে
কেমন একটা শৈতপ্রবাহ চলে-
হারানোর আশঙ্কায় হৃদয়টা তখন হিম হয়ে আসে!
কেমন অশেষ পথে আমি হেঁটেই চলেছি
ঠিকানা বিহীন তোমার খোঁজে!
হয়তো আর কখনোই
তোমার কাছে পৌঁছাতে পারব না ঠিকই-
তবে এটা জেনো রেখ
পৃথিবীর কোনো এক কোণে, কোনো এক গাঁয়ের-
কোনো এক পাগল আজও তোমায় খুঁজে চলে।
তাই অবশ শরীরে অবচেতনেই
শুধুই তোমার নাম ধরে ডেকে বলে-
মনের খুব কাছে তুমি!!
তোমার খোঁজে পথে পথে ঘুরে আমি ভীষণ ক্লান্ত,
বারমাসি মনের উঠোন জুড়ে
কেমন একটা শৈতপ্রবাহ চলে-
হারানোর আশঙ্কায় হৃদয়টা তখন হিম হয়ে আসে!
কেমন অশেষ পথে আমি হেঁটেই চলেছি
ঠিকানা বিহীন তোমার খোঁজে!
হয়তো আর কখনোই
তোমার কাছে পৌঁছাতে পারব না ঠিকই-
তবে এটা জেনো রেখ
পৃথিবীর কোনো এক কোণে, কোনো এক গাঁয়ের-
কোনো এক পাগল আজও তোমায় খুঁজে চলে।
তাই অবশ শরীরে অবচেতনেই
শুধুই তোমার নাম ধরে ডেকে বলে-
মনের খুব কাছে তুমি!!

২টি মন্তব্য:
ভালো লাগলো
ভালো লাগলো
একটি মন্তব্য পোস্ট করুন