সোমবার, ৩০ মার্চ, ২০২৬

সুখের হাওয়া! (কবিতা) - রকিবুল ইসলাম

সুখের হাওয়া বহিছে আজি মোর গৃহের দক্ষিনা দ্বার দিয়া।
উত্তর মেরুর শীতল পবনে বিলিন হইয়াছিল যাহা।
কষ্ট-ক্লেশ যত করিয়াছি পার,সহিয়াছি যাতনা যত!
সুখ আসিল মোর আঙ্গিনায় ভুলিয়াছি দুঃখ আজি তাই তত।
তুমি আছ মম আত্মজ হইয়া আত্মার অতি সন্নিকটে,
ব্যথা যত ছিল মোর বক্ষ গহ্বরে,
কবর দিয়াছি তাহা হৃদয়ের তলদেশে।
বসন্ত পবন বহিছে আজি মোর গৃহের প্রতিটি কোণায়,
হাসির ফোঁয়ারা ছুটিছে তাই উঠানের সব ধূলিকণায়।
আমি আজ আর আমাতে নাহি,হারাইয়াছি তব মাঝে।
তুমি আমি মিলিয়া হইয়াছি এক অন্তঃপ্রাণ,
অতীব হরষে উদ্বেল হইয়া আজি হারাইয়াছি মোর মানস গভীরে।
ব্যথিত বেদন আজি শুনিব না ভাই,করিব আলোর খেলা।
রঙের মেলার রঙ্গীন আভাতে,উদ্ভাসিত হইবে যাহা।
নাচিবে ময়ূর পেখম মেলিয়া আঙ্গিনার এক কোণে,
দর্শিয়া সে নাচন নাচিব আমি আপ্লুত হইয়া আবেগে।
রবি হাসিছে,চাঁদ হাসিছে হাসিছে সন্ধ্যাতারা,
সেই হাসিতে হাসিছে আজি গগনের নীল চাঁদোয়া।
ভ্রমর আজি গুণগুণিয়া গাহিছে সুখের গান,
তাহারই সহিত গাহিছে ঝিঁ ঝিঁ পোকারাও হইয়া গীতি শতদল।
কাঁটিল ভ্রম,ভগ্ন হইল স্বপন
ললাটে মোর কাহারো পরশ পাইয়া,
পালাইল সকল সুখের হাওয়া
দুঃখের আঁচড় দিয়া।
ডুবিল সকল হর্ষ-আমোদ
আশা-আকাঙ্ক্ষা-স্বপ্ন যত আশাহত, 
ভগ্ন-মনোরথ মোরে করিয়া।


রকিবুল ইসলাম

1 টি মন্তব্য:

Sarbani Das বলেছেন...

আপনার লেখায় আমরা সমৃদ্ধ হলাম

একা - সমর্পিতা রাহা

সমর্পিতা রাহা  দুঃখে ভরা সাগর পারে একা বসে আছি, মাথার উপর ভনভনাচ্ছে  চিন্তামনির মাছি। যাব আমি পরপারে  পিপীলিকা ডাকে, লহর ঊর্মি পিছু টানে  ছে...

জনপ্রিয় পোস্ট