রক্তেরাঙা গোলাপ সুবাস জীবন্ত আজও দুটি মনে।
না দেখে ওগো তোমায় হারাই , এ যে মিঠেল পরশ,
সাগরের ঢেউ উচ্ছাসে তাই গভীর প্ৰেমের হরষ।
তোমার কণ্ঠে মাদকতায় আমি রাই বিনোদিনী,
দূর থেকে প্ৰেম দিই চরণে, আমি অনন্ত সঙ্গিনী।
তুমি প্রেমময়, আনন্দ প্রাণে বর্ষা হৃদয় আরবার,
ঋতুরাজ হয়ে রাগে-অনুরাগে কাছে ডাকো বারেবার।
চাহি না আমি, বিরহ দহন তুমি পিরিতির জন,
রামধনুছায় মনমুকুরে,চোখে চোখ প্রেমক্ষণ।
প্ৰেম পিরিতির অনুভূতি সেঁচে বোঝাপড়াতেই আছি,
অভিযোগে নয় অনন্ত প্রেমে দুটি হৃদ কাছাকাছি।


৪টি মন্তব্য:
অশেষ কৃতজ্ঞতা জানাই 🙏🏻
অসাধারণ লেখনশৈলী
অপূর্ব লেখা
অসাধারণ উপস্থাপন করেছেন। শুভকামনা নিরন্তর। 🌹🌹
একটি মন্তব্য পোস্ট করুন