তোমাকে হঠাৎ মনে পড়লে আকাশ দেখি,
দেখি বাসার পথে পাখিদের উড়ে যাওয়া,
সন্ধ্যাতারা কেমন করে চাঁদের আলোয় ফিকে হয়ে আসে,
কেমন করে জোৎস্না ধুয়ে দেয় দগ্ধ,
ক্লান্ত নিশাচর শরীর,
কেমন করে রাতপাখিটা ডানার আদর মাখতে মাখতে…
তার সঙ্গীর ইচ্ছেতে তলিয়ে যেতে থাকে।
আস্তে আস্তে কমতে থাকে তারাদের ভিড়,
এবার একলা হওয়ার পালা।
অবশেষে চোখের পাতা এক হয়।
দেখি আমার অপেক্ষায় জেগে থাকা তোমার ব্যাকুল দুটো চোখ।

৭টি মন্তব্য:
অপূর্ব লেখা
উড়াল মন
তোমাকে হঠাৎ মনে পড়লে আকাশ দেখি,
দেখি বাসার পথে পাখিদের উড়ে যাওয়া,
সন্ধ্যাতারা কেমন করে চাঁদের আলোয় ফিকে হয়ে আসে,
কেমন করে জোৎস্না ধুয়ে দেয় দগ্ধ, ক্লান্ত নিশাচর শরীর,
কেমন করে রাতপাখিটা ডানার আদর মাখতে মাখতে তার সঙ্গীর ইচ্ছেতে তলিয়ে যেতে থাকে।
আস্তে আস্তে কমতে থাকে তারাদের ভিড়,
এবার একলা হওয়ার পালা।
অবশেষে চোখের পাতা এক হয়।
দেখি আমার অপেক্ষায় জেগে থাকা তোমার ব্যাকুল দুটো চোখ।
কবিতাটির বিশ্লেষণ
“উড়াল মন” কবিতার বিশ্লেষণ
এই কবিতায় গভীর স্মৃতি, একাকীত্ব এবং ভালোবাসার অনুভূতিকে প্রকৃতির বিভিন্ন দৃশ্যের মাধ্যমে প্রকাশ করেছি। প্রিয় মানুষের কথা মনে পড়লেই কবির মন আকাশের দিকে উড়ে যায়—এই কারণেই কবিতার নাম “উড়াল মন”।
প্রথম অংশে প্রিয় মানুষটির কথা হঠাৎ মনে পড়লে আকাশের দিকে তাকানো বাসার পথে পাখিদের উড়ে যাওয়া। এই দৃশ্যটি আসলে মানুষের নিজের ঘরে ফেরার আকাঙ্ক্ষা বা প্রিয়জনের কাছে ফিরে যাওয়ার ইচ্ছাকে বোঝায়। এরপর সন্ধ্যাতারা ও চাঁদের আলোর কথা সন্ধ্যাতারা ধীরে ধীরে চাঁদের আলোয় ফিকে হয়ে যায়—এটি সময়ের পরিবর্তন এবং দিনের শেষে রাতের আগমনের ইঙ্গিত দেয়।
পরবর্তী অংশে জোৎস্নার কথা যা যেন ক্লান্ত রাতের শরীরকে ধুয়ে দেয়। এখানে জোৎস্না শান্তি ও স্নিগ্ধতার প্রতীক। আবার রাতপাখির ডানার আদর এবং তার সঙ্গীর কাছে তলিয়ে যাওয়ার চিত্রটি ভালোবাসা ও মিলনের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে।
এরপর ধীরে ধীরে আকাশে তারাদের ভিড় কমে আসে এবং চারপাশে একাকীত্ব নেমে আসে। এই একাকীত্বের মধ্যেই নিজের অনুভূতির মুখোমুখি হন। শেষ পর্যন্ত যখন চোখের পাতা বন্ধ হয়ে আসে, তখন স্বপ্নে অপেক্ষা করে থাকা প্রিয় মানুষের ব্যাকুল দুটি চোখ।
সারসংক্ষেপে, এই কবিতায় স্মৃতি, ভালোবাসা, প্রকৃতির সৌন্দর্য এবং একাকীত্বের অনুভূতি অত্যন্ত সুন্দরভাবে প্রকাশ পেয়েছে। প্রকৃতির দৃশ্যের মাধ্যমে নিজের মনের গভীর আবেগ ও প্রিয় মানুষের প্রতি আকুলতাকে তুলে ধরা হয়েছে।
ধন্যবাদ
বাহ্ সুন্দর বিশ্লেষণ 🙏🏻
ভীষণ আবেগি লেখা।
ধন্যবাদ
ধন্যবাদ
একটি মন্তব্য পোস্ট করুন