শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

আজকের মীরজাফর... - সর্বানী দাস

 
সর্বানী দাস 


মীরজাফররা জন্মায় বলে হয় যে দেশের ক্ষতি,
নবাব বুদ্ধি ধরে তবু সহজ সরল অতি।

পিঠে ছুঁরি মারে তাকে, তবু বিশ্বাস করে,
সংশোধনের সুযোগ দিয়ে বন্ধুর হাত ধরে।

নবাব চেনে মীরজাফরকে, চেনে প্রধান মন্ত্রী ,
রাজ্য ধ্বংস করার জন্য মীরজাফররাই ষড়যন্ত্রী।

নবাব তিনি উদারতায় রাখেন নিজের চিন্তা,
মীরজাফরের  মনে মাদল ধ্বংসে তাধিন ধিন তা।

নবাব কর্মে বিশ্বাস রেখে রাখেন নিজের সৃষ্টি,
মীরজাফদের চরিত জানতে পড়তে হবে হিস্ট্রি।

নিজের পাতা নানান ফাঁদে নিজেই বন্দি হলে,
কালো বিষের নীলচে ছোঁয়া লেখার হলাহলে।

কণ্ঠে বিষ পান করে নবাব মুচকি হাসে,
মীরজাফররা  ভালো সাজার অভিনয়ে ভাসে।

মুখে বলে এই করেছি ওই করেছি আমি,
কৃতজ্ঞতা রাখেন নবাব রুচি যে তার দামি।

কিন্তু নবাব পড়লো হিস্ট্রি প্রমাণ পেল হাতে,
মীরজাফরও কম যায় না খসড়া লিখলো রাতে।

হুমকি দিল ভাবলো মনে নবাব চমকে যাবে,
তার মতন আর বেঈমান মানুষ কোথায় বা আর পাবে।

বলছি শুনুন নবাব মশাই আমরা আছি দেশে,
সৎ সততা সত্য নিষ্ঠা সুস্থ চর্চায় মেশে

২টি মন্তব্য:

নামহীন বলেছেন...

বাহ বেশ

নামহীন বলেছেন...

ভালো লাগলো

এ কেমন পরিচয় ? - লেখক: আকাশ আহমেদ

এ কেমন পরিচয় ? জন্মের আগে আমার কোনো নাম ছিল না। না কোনো ধর্ম, না কোনো জাত, না কোনো বিভাজন। আমি ছিলাম শুধু এক নিঃশব্দ স্পন্দন- একটি প্রাণ, যে...

জনপ্রিয় পোস্ট