"মহারাণী!"
আজ অনেকদিন পর কলম ধরলাম তোমাকে নিয়ে তোমাকে কিছু লিখব বলে,নয়ত কিছু বৃথা আস্ফালন হবে।
তবুও তো লেখা হবে,তা ও আবার তোমাকে! যে তুমি আমার অন্তরাত্নার মাঝে বসবাস করেও আজ কোথায়,কতদূরে! "মহারাণী!!"আজো আমার নির্ঘুম রজনী কাঁটে তোমায় ভেবে।"মহারাণী!' মল্লিকা'দি''র কথা শুনেছ নিশ্চয়?
মল্লিকা'দিরা কিন্তু কালজয়ী,।কালে-ভাদ্রে আসে।ঠিক হ্যালির ধূমকেতুর মত। তোমার মত মহিয়সী ললনারাও ঠিক"বেগম রোকেয়া"না হলেও তাদের কাতারের,সেই স্তরের। নিজে রঙ্গীন হয়ে নয়,স্বীয় রঙ্গে অন্যকে রাঙ্গিয়ে রঙ্গীন হও তোমরা।
এতেই তোমাদের চরম পরিতৃপ্তি,পরম পুলক।
এতসব পুলকের সমারোহে তৃপ্তির ঢেঁকুর তোলার বদলে দিনশেষে তোমার মুখাবয়বে অতৃপ্তির বলিরেখা সুস্পষ্ট হয়ে উঠে। কি যেন এক অজানা উদ্বেগ-উৎকন্ঠায় আরো ভারাক্রান্ত হয়ে উঠে মনটা।একটু একটু করে জমে উঠে বেদনার ভারী কালো মেঘ।একটা সময় আর ভার সইতে না পেরে অক্ষিযুগল নিঃসৃত অশ্রু হয়ে কপল বেয়ে নেমে আসে ফোঁটা ফোঁটা মুক্তবিন্দু।
কি জানি! কোন আক্ষেপ হয়ত তাড়িয়ে বেড়ায় তোমাকে সারাক্ষণ।
তোমরা তো অস্পৃশ্য, যাদের বসবাস শুধুমাত্র কল্পনা ও স্বপ্নের মধ্যে সীমাবদ্ধ। আর এই কারণেই তোমার হর্ষ- বিষাদ কিছুই আর অবলোকন করা হয় না আমার।আজন্ম লালিত স্বপ্ন-আকঙ্খা নিয়ে চেয়ে আছি ভবিষ্যপানে- আমি নই,সুখী হও তুমি।পূরণ হোক তোমার সকল স্বপ্ন,আশা- আকাঙ্খা,কল্পনা,কামনা-বাসনা।
-তোমার অপছন্দের আমি।
![]() |
| রকিবুল ইসলাম |

1 টি মন্তব্য:
বেশ লেখা
একটি মন্তব্য পোস্ট করুন