রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

আলোর পথে ফেরা (কবিতা) - মুন্নাফ সেখ

 
মুন্নাফ সেখ 


অন্ধকারের বিভীষিকা নিয়ে যারাই পথ চলে,
শান্তির এই সবুজ ধরায় বিষের অনল জ্বলে।
সন্ত্রাস কভু আনে না মুক্তি, আনে শুধু হাহাকার,
রক্তের স্রোতে মুছে যায় হাসি, নামে শুধু অন্ধকার।

মায়ের চোখের তপ্ত অশ্রু, শিশুর আর্তনাদ,
হিংসার অনলে পুড়ে ছাই হয় মানুষের সংবাদ।
কিসের নেশায় মত্ত তুমি? কিসের এই রণ?
মানুষ হয়ে মানুষের কেন কাড়ো অমূল্য প্রাণ?

অস্ত্র ফেলে হাত বাড়াও তুমি ভ্রাতৃত্বের তরে,
ভালোবাসার মশাল জ্বালো প্রতিটি ঘরে ঘরে।
মৈত্রী আর সহমর্মিতাই জীবনের শ্রেষ্ঠ গান,
সন্ত্রাস রুখে আসুক ধরায় শান্তির সুধাপান।

হিংসা ভুলে এসো মোরা এক সুরে কথা বলি,
বিভেদের দেয়াল ভেঙে আলোর পথে চলি।
একই সাথে হাতে হাত রেখে গড়ি নতুন দেশ,
যেথায় থাকবে না কোনো ঘৃণা বা হিংসার রেশ।

মুছে যাক সব গ্লানি আর হানাহানির কালো ছায়া,
হৃদয়ে হৃদয়ে জেগে উঠুক অকৃত্রিম মমতা ও মায়া।
ভোরের শিশিরে ধুয়ে যাক সব ঘৃণার কণা,
সুন্দর এই পৃথিবীতে হোক মানবতার আল্পনা।

২টি মন্তব্য:

নামহীন বলেছেন...

ভালো লাগলো

Salam Malita বলেছেন...

দারুণ উপস্থাপন। মুগ্ধতা একরাশ।

“লাইভে থাকা জীবন ” - আকাশ আহমেদ

আকাশ আহমেদ এই সময়টা অদ্ভুত। মানুষ এখন আর শুধু বাঁচে না- সে লাইভে থাকে। ঘুম থেকে ওঠা, কান্না, প্রেম, প্রতিবাদ, এমনকি মৃত্যু পর্যন্ত এখন দর্শ...

জনপ্রিয় পোস্ট