সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

একাকিত্বে চাঁদ... - সর্বানী দাস

 
সর্বানী দাস


একাকী চাঁদ আজ 
ভিড় মাঝে আমিও একা 
নীরবতায় মজে থাকে মন 
শূন্যতার সাথে কাটে প্রতিটি ঋণ 
অপূর্ণ স্বপ্ন  ভাঙে নীরবে কোন গোপনে।



একাকী চাঁদ ডাকে 
ফিরে দেখি ভাঙা জীবন 
অচেনা স্মৃতি ডাকছে আমায় 
অভিমান বুকবন্দরে কান্না ভেজা 
হারানো দিনের স্মৃতি ফেরে ঘন  আঁধারে।


একাকী চাঁদ নামে 
দক্ষিণে জানালায় আজ 
ছুঁতে পারে না হৃদয় তবুও 
দীর্ঘ অপেক্ষায় থাকে মৌন প্রহর 
নির্জন রাত ডাকে একাকিত্ব অবসাদে।


একাকী চাঁদ হাসে 
নিজেকে পাই নির্বাসনে 
অচেনা আয়নায় প্রতিবিম্বে 
দূরত্ব গড়ে তোলে মিথ্যে সখ্যপ্রেম 
একাকীত্বে চাঁদ আজ অপূর্ণ চুপকথা।

৩টি মন্তব্য:

Kanti Ujjal Das বলেছেন...

অপূর্ব👌

Sarbani Das বলেছেন...

অসংখ্য ধন্যবাদ প্ৰিয় কবি দাদা

Hasina Khatun বলেছেন...

অপূর্ব লেখনী! 'শূন্যতার সাথে কাটে প্রতিটি ক্ষণ'—এই অনুভূতিটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। মনের গহীনের নীরবতাকে দারুণ রূপ দিয়েছেন কবিতায়।

প্রবন্ধ : একটি গাছ একটি প্রাণ - সর্বানী দাস

  প্রবন্ধ :   একটি গাছ একটি প্রাণ  - সর্বানী দাস  "পৃথিবী আমরা পূর্বপুরুষদের কাছ থেকে উত্তরাধিকারসূত্রে পাইনি;  আমরা এটি আমাদের সন্তানদ...

জনপ্রিয় পোস্ট