বুধবার, ১ এপ্রিল, ২০২৬

নিশীথ মায়া (কবিতা) - হাসিনা খাতুন


হাসিনা খাতুন



একদা রাতে আঁধার ঘোরে দেখিনি কোনো স্বপন,  
হঠাৎ দেখি দুয়ারে মোর দাঁড়িয়েছে মহাজন।  
শিয়রে তব প্রদীপখানি নিভিয়ে দিল বায়ু,  
ম্লান আলোতে থমকে আছে অলস মুহূর্ত-আয়ু।  

চেয়ে দেখো, চেয়ে দেখো—  
আকাশকোণে মেঘের মেলায় লুকায় শশধর,  
বনের ছায়া চাদর মেলে বিজন চরাচর।  
বাতাস যেন কানে কানে কইছে চুপি চুপি,  
ঝরা বকুল সাজিয়ে দিল ধরার স্বর্ণরূপী।  

চেয়ে দেখো, চেয়ে দেখো—  
অচিন দেশে পথ হারিয়েছে ক্লান্ত পসারী,  
সুরহারা সেই একতারাতে বাজিছে দরবারী।  
সব পাওয়া আর সব হারানো এক হয়েছে শেষে,  
ডুবেছে আজ সকল ধরা নিবিড় ভালোবেসে।  

চেয়ে দেখো, চেয়ে দেখো—  
বৈতরণীর শান্ত কূলে জাগে অলখ সুর,  
ছায়ায় ঘেরা কুঞ্জতলে দুঃখ হলো দূর।  
আঁধার ফুঁড়ে আলোর রেখা দিচ্ছে কি ওই ডাক?  
স্মৃতিরা সব পাখা মেলে স্বপন হয়ে থাক।

1 টি মন্তব্য:

Salam Malita বলেছেন...

অসাধারণ উপস্থাপন। মুগ্ধতা একরাশ। 🌹🌹

নিশীথ মায়া (কবিতা) - হাসিনা খাতুন

হাসিনা খাতুন একদা রাতে আঁধার ঘোরে দেখিনি কোনো স্বপন,   হঠাৎ দেখি দুয়ারে মোর দাঁড়িয়েছে মহাজন।   শিয়রে তব প্রদীপখানি নিভিয়ে দিল বায়ু,   ম্লান ...

জনপ্রিয় পোস্ট