বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬

নজরুল, এক ধ্রুবতারা... - রামকৃষ্ণ পাল

 
রামকৃষ্ণ পাল 



নজরুল, এক ধ্রুবতারা
- রামকৃষ্ণ পাল 


সৃষ্টি ধারার বাহক রবীন্দ্রনাথ কাজী নজরুল 
অনন্য যুগাবতার সাহিত্যের ভুবনে, 
সৃষ্টির স্রোতধারায় অমলিন রইবে চিরকাল
ছন্দ গন্ধে বর্ণমালা শব্দ অনুরণনে।

বিপরীতধর্মী দুই মহাকবি সৃজনেরই পথিক-
দিকপাল সৃষ্টি রসনার দার্শনিক,
পেরিয়ে যত শত বাধা আগুয়ান সম্মুখপানে
দৃঢ়তায় অবিচল অটল অমায়িক।

তরুণের স্বপ্ন বিদ্রোহের আগুনে জ্বালিয়েছো
নব দিগন্তে সঞ্চারী দিয়েছো দিশা,
জাগিয়েছিলে বিধ্বস্ত প্রাণে বাঁচিবার রসদ-
শ্যামা সঙ্গীত গানে সঞ্জীবনী তৃষা। 

গান গল্প কবিতা গীতে কত যে সৃষ্টির ঝুলিতে 
বেদনার হৃদয়ে সন্তাপ ঘুচিয়েছো, 
অমোঘ সৃষ্টিধারার সত্য সেতার বন্ধন নীড়ে 
খুশিতে আত্মহারা মনুষ্যত্বে গেয়েছো।

হে নজরুল, কবিগুরুও দিয়ে গেছে সম্মান
মেনেছে তোমায় শ্রেষ্ঠ কুলের কবি,
দু'জনেই বিশ্বে করেছো রাজ রচনা সমুদ্রে
গানে ভুবন ভরিয়ে আজ শুধু ছবি।

হে মহীরূহ, বৃষ্টি চেতনায় অমলিন চিরদিন-
চন্দ্র সূর্যের মতনই দেখাবে সু-পথে
দিশাহীন নাবিক পাবে পরিত্রাণ ধ্রুবতারায় 
শিল্প কলা চিরজীবী সততার রথে।

1 টি মন্তব্য:

অতীতের পোড়া গন্ধ” কবিতায় স্মৃতি, দুঃস্বপ্ন আর মানসিক ক্ষয়ের অনুভূতিগুলো অসাধারণভাবে ফুটে উঠেছে। প্রতিটি পঙক্তিতে যেন পোড়া সময়ের আর্তনাদ শোনা যায়— গভীর, বিভৎস অথচ ভীষণ বাস্তব। বলেছেন...

কাজী নজরুল ইসলাম ও রবীন্দ্রনাথের সাহিত্যিক মহিমা এবং মানবতার আলোকে অত্যন্ত শ্রদ্ধা ও আবেগে তুলে ধরেছেন কবি।
“নজরুল, এক ধ্রুবতারা” কবিতাটি বিদ্রোহ, সৃজনশীলতা ও চিরন্তন প্রেরণার এক অনবদ্য শ্রদ্ধার্ঘ্য।

গল্পধারা বুধবার 🔰 রহস্যময় গল্প - পর্ব – ১ ( কালো দরজার ও পাশে )

  গল্পধারা বুধবার 🔰 বিক্ষুব্ধ বর্ণ সাহিত্য পরিষদ ই-বুক বিভাগ কতৃক প্রকাশিত -  সাপ্তাহিক ধারাবাহিক গল্পের সংকলন   সম্পাদক - আকাশ আহমেদ প্রকা...

জনপ্রিয় পোস্ট