মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

গরম রুটির গন্ধ... - সর্বানী দাস

 
লেখিকা- সর্বানী দাস 


গরম রুটির গন্ধ
- সর্বানী দাস 

 আদিম চেনা সুবাসে-
বাতাস ম ম করছে,
রান্নাঘরে আটা মাখার শব্দ
 আর চুড়ির জলসা -
চেনা বিষাদ  - চেনা খিদে
 আঙুলের দলায় নরম,
হিসেবী প্ৰেম থমকে দাঁড়ায়
 জাগতিক জটিলতা।

ধিমিধিমি আঁচে চনমনে মন
 কৃত্রিম বিলাসিতা,
বেলন চাকি আর 
গোল রুটির দলা
 নেই বৃত্ত সমীকরণে -
মাতাল বাতাস পূর্ণানন্দে
 লুকিয়ে দ্যাখে প্ৰেম... 
লোহার তাওয়ায় ফুলছে রুটি - 
পিরিতির ধোঁয়া।

বাঁচার চরম লিপ্সা 
গরম রুটির গন্ধ -
ঠোঁটে ঠোঁট মিশে যায়,
 অলৌকিক খিদে...
একটুকরো গরম রুটি আর-
 আধখানা পেঁয়াজ-মরিচ,
ফোস্কা পড়া রুটির ভেতর
 জমা বাষ্প -খিদের ক্ষত। 

প্রশ্ন রাখে ডাইনি পেট,
জীবন কি সত্যিই ধাঁধা?
একটুকরো গরম রুটিতে
 যাপনের সার সত্য,
ক্ষুধার শান্তি- ক্ষুধার্তের ওম,
 চিরকালের পরম প্রাপ্তি...
গরম সেঁকা রুটির গন্ধ
 এইটুকু তো চাওয়া।

৫টি মন্তব্য:

Sarbani Das বলেছেন...

অশেষ কৃতজ্ঞতা আমার লেখা প্রকাশ করার জন্য 🙏🏻🥰

সালাম মালিতা বলেছেন...

অসাধারণ বাস্তবতা মুখর লেখনী।

আকাশ আহমেদ AKASH AHMED বলেছেন...

মুগ্ধতা রেখে গেল আপনার লেখা।

Sarbani Das বলেছেন...

অনুপ্রাণিত হলাম 🥰🙏🏻

Sarbani Das বলেছেন...

অনুপ্রাণিত হলাম 🥰🙏🏻

মুক্তি - রাজ কিশোর দাস

  মুক্তি - রাজ কিশোর দাস আজ থেকে তোর নাম নেব না, এখন তুই অন্য ললনা। জীবন তো সবার এক হয় না, তাই আর বিরহে বসে থাকা মানায় না। জানি, তুই ঠিক স...

জনপ্রিয় পোস্ট