বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬

তোমার কল্পনায়... - ত্রিদিবেশ দে

ত্রিদিবেশ দে 




 তোমার কল্পনায়
- ত্রিদিবেশ দে 

তীব্র আলিঙ্গনে বুকে টেনে নিয়ে 
তোমার কী প্রেম পায় না?
দিব্যি দিন কেটে যাচ্ছে,
ছুঁয়ে দেখার ইচ্ছেরা তোমায় পাচ্ছে না।

হতাশার অতলে তলিয়েও 
ডুবে থাকি তোমার কল্পনায়। 

তোমার চুলে, শরীরের ঘ্রাণে, 
চোখের কাজলে মাতোয়ারা হয়ে থাকি, 
উন্মাদ হয়ে থাকি। 

কিন্ত কই? 
তুমি তো কাছে ডাকো না।

1 টি মন্তব্য:

মারিয়াম রামলা বলেছেন...

অপূর্ণ ভালোবাসা আর আকাঙ্ক্ষার বেদনাকে খুব গভীর অনুভূতিতে তুলে ধরেছেন কবি।
“তোমার কল্পনায়” কবিতাটি হৃদয়ের নিঃশব্দ আকুলতাকে সুন্দর ভাষায় প্রকাশ করেছে।

"ধোঁয়া ওঠা রাত " - রত্না রায়

রত্না রায়   "ধোঁয়া ওঠা রাত "      - রত্না রায়  স্কুলের ঘণ্টা পড়তেই ঘরে ফেরার তাড়ায় স্কুল প্রাঙ্গণে হৈচৈ লেগেই থাকতো। কো এডুক...

জনপ্রিয় পোস্ট