বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬

"সিংহাসনের চরিত্র এক" - অরবিন্দ সরকার

- অরবিন্দ সরকার




 "সিংহাসনের চরিত্র এক"
- অরবিন্দ সরকার


শাসকের শ্রেণী চরিত্র সদা নির্মম নিষ্ঠুর,
দাবি দাওয়া আদায়ে যেতে হবে বহুদূর,
         তাদের দেবতা ভাবলে ভুল 
         হারাবে পরম্পরা জ্ঞাতিকুল
বাহিনীর পাহারার ঘেরাটোপে অন্তঃপুর,
স্বৈরাচারীর বিসর্জনে আঘাতটা জরুর।

সেনা ছাউনির বেষ্টনী পেরিয়ে কোহিনুর,
তাকে ছোঁওয়া অসাধ্য সাধন দিন দুপুর,
          ফটকে প্রহরী নেই হেলদুল
          তাক্ করা বন্দুকে মসগুল
পরিবেষ্টিত নিশ্ছিদ্র বলয়ে তার ঘুরঘুর,
স্তাবকেরা শ্রীপদতলে গীত গায় সুমধুর।

বিরুদ্ধাচারণে উপযুক্ত দাওয়াই শ্রীপ্রভুর,
পারিষদবর্গের চাবুক মারতে সয়না সবুর,
         করের বোঝা ঘাড়ে বিলকুল 
         রাজাদেশ নড়বেনা এক চুল
ভয়হীন সবহারা মানুষের কণ্ঠে একই সুর,
হারিয়ে সবকিছু আজ তারা বীর বাহাদুর।

1 টি মন্তব্য:

মারিয়াম রামলা বলেছেন...

“সিংহাসনের চরিত্র এক” কবিতায় শাসকশ্রেণীর দমননীতি ও সাধারণ মানুষের প্রতিবাদী চেতনা অত্যন্ত শক্তিশালী ভাষায় প্রকাশ পেয়েছে।
কবির তীক্ষ্ণ ব্যঙ্গ, ছন্দ ও বাস্তবধর্মী উপস্থাপনা পাঠকের মনে গভীর ভাবনার জন্ম দেয়।

সভ্যতার যোনি চেরা চিৎকার... - সর্বানী দাস

সর্বানী দাস  সভ্যতার যোনি চেরা চিৎকার - সর্বানী দাস  লাশ হয়ে যাইনি এখনো মা'গো,  আমি এখনো ছটফট করছি ব্যথায়- ভাঙা হাড়ের টুকরোগুলো  বিঁধছে ...

জনপ্রিয় পোস্ট