![]() |
| ড.তুষার কান্তি মুখোপাধ্যায় |
অন্য নদী
ড.তুষার কান্তি মুখোপাধ্যায়
আজ সাত ঘণ্টার উপর
এই পথ দিয়ে যাওনি ,
তোমাকে একবার দেখার তরে
ঠায় বসে জানালার ধারে ,
কি শরীর খারাপ নয় তো ?
বাড়ির কারোর কিছু হয়েছে ?
না আমার জন্যে
পথটাই পাল্টে ফেললে ?
তুমি বিশ্বাস করো
আজ সারাদিন শুধু চা
আর সিগারেটেই কাটলো ,
না, কিছু খাওয়া হয় নি ,
শুধু তোমাকে একবার দেখবো বলে ।
আমি মানুষ টা
খুব খারাপ বলে মনে হয় তোমার ?
একে একে মা বাবা সবাইকে
হারিয়ে বসে আছি ,
দিদিটারও বিয়ে হয়েছে কোন ছোটবেলায় ,
মাঝেমধ্যে বড় একা লাগে ।
আজ আমার অফিসের ছুটি ,
একা বাড়িতে ভালো লাগছে না ।
সকালে একবার তোমায় দেখলে
মনটা বেশ ভালো লাগে ,
নাই বা হল কথা ,
ওই মিষ্টি হাসিটাই যথেষ্ট যে !
হঠাৎ কলিং বেলের শব্দ ,
দরজা খুলতে দেখি তুমি !
বললে ভিতরে আসতে বলবে না ,
বলি হ্যাঁ এসো ,
ঘরের ভিতরে চেয়ারে বসলে তুমি ,
আমরা সবাই চলে যাচ্ছি ।
বাবার বদলির চাকরি ,
এবারে জামশেদপুর ।
বললে তোমাদের অফিসের ব্রাঞ্চ
জামশেদপুরে আছে না ?
তুমি ওখানে বদলি নাও ।
বলি কেন ?
তুমি বললে জানি না যাও ,
বদলি অবশ্যই নিও কিন্তু ,
শুধু আমার জন্যে ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন