বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬

বিশ্বজুড়ে খিদের জ্বালা... - সর্বানী দাস




 বিশ্বজুড়ে খিদের জ্বালা 
- সর্বানী দাস

ওরা ভাতের গান গায়,
আদুল গায়ে ঘোরে ওরা মাঠে ঘাটে—
নিঃস্ব কাঙাল সর্বহারা বাঁচে ধুঁকে,
পথের ধারে কুড়ায় অন্ন ডাইনি উদর।

বিশ্বজুড়ে খিদের মেলা রঙ্গলিলায়,
লাইন দিয়ে কঙ্কালরা খিদের ত্রাসে;
দু-মুঠো ভাতের প্রতিশ্রুতি বড্ড চাপে,
স্বপ্ন দেখে ফ্যান গড়িয়ে মাখছে হাঁড়ি।

পেটের ভেতর দুষ্টু ছুঁচো মারছে লাথি,
খিদে রাক্ষস গিলছে ওদের, শিশুরা কাঁদে;
বস্ত্র ছাড়া কিশোরীটির পেটের জ্বালা,
খিদের সাথে আপোষ করে যায় কি বাঁচা?

বাঁচুক ওরা আজন্মকাল লড়ুক খিদেয়,
তুলবে তুফান একটি দিনেই কলম কালি -
হাততালি দিয়ে দেখছে ওরা অবাক দৃষ্টি -
ঘৃণায় বেঁচে সারাবছর আজকে রাজা

২টি মন্তব্য:

অতীতের পোড়া গন্ধ” কবিতায় স্মৃতি, দুঃস্বপ্ন আর মানসিক ক্ষয়ের অনুভূতিগুলো অসাধারণভাবে ফুটে উঠেছে। প্রতিটি পঙক্তিতে যেন পোড়া সময়ের আর্তনাদ শোনা যায়— গভীর, বিভৎস অথচ ভীষণ বাস্তব। বলেছেন...

“বিশ্বজুড়ে খিদের জ্বালা” কবিতায় ক্ষুধার নির্মম বাস্তবতা ও সমাজের বৈষম্যের চিত্র অত্যন্ত শক্তিশালীভাবে ফুটে উঠেছে।
প্রতিটি পঙক্তি যেন অবহেলিত মানুষের আর্তনাদ হয়ে পাঠকের বিবেককে গভীরভাবে নাড়া দেয়।

Sarbani Das বলেছেন...

কৃতজ্ঞতা জানাই 🙏🏻

ভাগ্যের ইশতেহার - সালাম মালিতা

সালাম মালিতা    ভাগ্যের ইশতেহার  - সালাম মালিতা  চাঁদিফাটা হাঁসফাঁস গরম কৃষকের দৃঢ় প্রত্যয় অপেক্ষা ভঙ্গুর,   জৈষ্ঠ্য মাসের সূর্য কৃষাণীর পরি...

জনপ্রিয় পোস্ট