শুক্রবার, ১৫ মে, ২০২৬

শূন্যে পূর্ণতা ... - সালাম মালিতা

লেখক - সালাম মালিতা 



তুমি যদি আমার কাছে অর্থ খোঁজো
তবে আমি শূন্য,
তুমি যদি আমার কাছে বিশ্বাস চাও
তবে আমি পূর্ণ।
তুমি যদি ব্যয়বহুল অট্টালিকা চাও
তবে আমি ব্যর্থ,
তুমি যদি সদাই মানসিক শান্তি চাও
তবে আমি সমর্থ। 

তুমি যদি চরিত্রহীন প্রতিষ্ঠিত খোঁজো
তবে আমি বিনে,
তুমি যদি দায়িত্ববান জীবনসঙ্গী চাও
আমায় নাও কিনে।
তুমি যদি কোনো স্মার্ট প্রতারক চাও
তবে আমি ছাড়া,
তুমি যদি বিশ্বাসী কাউকে পেতে চাও
আমি পাগল পারা।

তুমি যদি ভীষণ সুন্দর কাউকে খোঁজো
তবে আমি বাদে,
তুমি যদি ভালো চরিত্রের জীবনসঙ্গী চাও
দোয়ায় রেখ নাদে।
তুমি যদি এক উচ্চ শিক্ষিত দাম্ভিক চাও
তবে আমি মাফি,
তুমি যদি জীবনবোধের শিক্ষিত মানুষ চাও
তবে আমি কাফি।

তুমি যদি দামি বাহারি উপহার পেতে চাও
তবে আমি মিছে,
তুমি যত্নবান বন্ধুর মত মনের মানুষ খুঁজলে 
তবে রেখ পিছে।
তুমি যদি নেশাগ্রস্ত বিত্তবান দুশ্চরিত্র চাও
তবে আমি রেখে,
তুমি যদি পৃথিবীতেই স্বর্গীয় সুখটা চাও
তবে নিও ডেকে। 

তুমি যদি টাকায় সুখ খুঁজে সংসার চাও
তবে আমি ফেলে,
তুমি যদি প্রেম ভালোবাসার দাবী রাখো
দেব দু'হাত মেলে।
তুমি যদি একজনমের জন্য কাউকে চাও
তবে আমি ভুলে,
তুমি যদি সাতজনমের'ই সঙ্গী পেতে চাও
তবে নিও তুলে!

1 টি মন্তব্য:

Sarbani Das বলেছেন...

অতুলনীয় প্রকাশ 🙏🏻

পুরুষত্বের পরিচয়... কলমে - মারিয়াম রামলা

লেখিকা- মারিয়াম রামলা   স্বামী যদি স্ত্রীকে মারধর করে, তবেই নাকি সে “পুরুষ” নামে পরিচিত হয়! এটাই নাকি তার পুরুষত্বের প্রমাণ, এটাই নাকি সমা...

জনপ্রিয় পোস্ট