শুক্রবার, ১ মে, ২০২৬

বেশ্যা... - সালাম মালিতা




আমি এক বেশ্যা বলছি.....!
আমার এই বেশ্যাবৃত্তির জন্য 
আমি নয় সমাজ দায়ী, 
ভোরের প্রথম আলোয় চোখ মেলে
আমিও তো পড়তে চেয়েছিলাম, 
পাখির মত ডানা মেলে 
স্বাধীন হতে চেয়েছিলাম-
কিন্তু সুবিধাভোগী সমাজ 
আমাকে আজ...এই পথে নামিয়েছে! 

আমি এক বেশ্যা বলছি....!
আমি আজ সমাজের 
নোংরা নখের আঁচড়ে
পেট চালাতে উলঙ্গ হই,
অথচ ধনীর দুলালিরা 
অবলীলায় শরীর বিকিয়ে 
অহরহ ভ্রূণহত্যা করছে,
তাহলে সভ্য সমাজের বুকে-
তারা কী বেশ্যা নয়?

আমি এক বেশ্যা বলছি....!
আর্থিক টানাপোড়েনে 
অবলার সুযোগ নিয়ে 
নরকের অগ্নিকুণ্ডে... 
অথচ অফিসের বস, 
স্কুলের শিক্ষক, 
পুলিশ-আইনজীবী, 
নেতা-মন্ত্রী থেকে পাড়ার বিচারক 
সবাই শুধু সুযোগ নেয়....
তাহলে, তারা কী ধর্ষক নয়?
পাড়ার গলির মোড়ের পাগলি, 
রাস্তার কুকুর, গরু-ছাগল 
কেউই হায়না পুরুষের লালসা থেকে-
আজ বাদ পড়ছে না।
অথচ অধিষ্ঠিত সমাজের 
ভাগ্যের সপাট চড় খাওয়া 
এই আমরাই 
শুধু অস্পৃশ্য ভোগ্য-পণ্য
বেশ্যা..! 

আমি এক বেশ্যা বলছি....!
পুঁজিবাদী এই ঘুণে ধরা সমাজে-
কৃপণ ধনীর কোনো বিচার হয় না,
তিল তিল করে গড়া ভালোবাসার সম্পর্ক 
নষ্ট করা বিশ্বাস ভঙ্গকারীর 
কোনো বিচার নেই।
তথাকথিত এই ডিগ্রধারী সমাজ 
সদাই বস্ত্রহীন-নগ্ন-উলঙ্গ। 
অথচ শক্তির অভাবে 
আজ আমরাই শুধু-
বেশ্যা..!


সালাম মালিতা 


কোন মন্তব্য নেই:

কোনটাই না... - ত্রিদিবেশ দে

  ত্রিদিবেশ দে  অনেকেই হয়তো মনে করে বেশ আনন্দে দিন কাটাচ্ছে।  ফেসবুকে নিত্য নতুন ছবি আপলোড, হাসি মজা,আড্ডা সব নিয়ে  বেশ আনন্দেই দিন কাটাচ্ছে...

জনপ্রিয় পোস্ট