মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

কৃপণ ধনী... - সালাম মালিতা

লেখক - সালাম মালিতা 

 
কৃপণ ধনী 
- সালাম মালিতা 


ও রক্তচোষা ঢ্যামনা মিনসেরা
তোরা নাকি সব শিক্ষিত? 
তোদের চোখে কী ছানি পড়েছে 
না বিবেকের দাফন করেছিস?
টাকা পোকায় খাচ্ছে 
অথচ মানুষ খেতে পায় না-
তোরা তো মাংসাশী নও,
তাহলে গরীবের খুবলে খুবলে
খাস কেন?
ও নরখাদকেরা..
ও বেজন্মা কৃপণ ধনীরা-
তোরা কী আসলেই মানুষ? 

তোরা নাকি নিজেদের সভ্য বলিস
তোদের থেকে তো-
আদিম মানুষেরাই ভালো,
যারা ছোটলোক হলেও 
কখনোই নিজেদের মধ্যে লড়তো না।
পশুর চামড়া, গাছের বাকল দিয়ে 
নিজেদের লজ্জা স্থান ঢাকতো,
সভ্য মানুষ বলে তোরা যারা 
দিনরাত গলা ফাটাস-
আসলে সবাই মেরুদণ্ডহীন
হিজড়া..!
নিজের মান-সম্মান অর্থে বেঁচে 
সুই-বুট পরে ঘুরে বেড়াস-
তোরা আসলে মানুষরূপী অমানুষ, 
রক্তপিপাসু হায়েনা-
নিজে বড়ো হতে মা-বোনের ইজ্জত 
বেচতেও পিছুপা হটিস না..!

ও পৃথিবী বিনাশকারী 
ও নরকের কর্মচারী কৃপণ ধনী,
তোরা কেন নিজেদের 
মানুষ বলে দাবি করিস?
তোরা সবাই পাপিষ্ঠ 
তোরা বর্বর, তোরা যমদূত, 
তোদের নির্দয় লালসার জন্য
কতশত মানুষ না খেয়ে মরে!
তোরা দুনিয়ায় অভিশাপ 
তোরা সাধারণ মানুষের দুঃস্বপ্ন-
তোরা অমর ভয়...!

১০টি মন্তব্য:

নামহীন বলেছেন...

অসাধারণ লেখা 💐

নামহীন বলেছেন...

পড়ে মন ভরে গেল

আকাশ আহমেদ AKASH AHMED বলেছেন...

প্রতিটি শব্দে অনুভূতির গভীরতা স্পষ্ট। অসাধারণ কবিতা।

SKY BRAND বলেছেন...

. শব্দের শিল্পিত ব্যবহার কবিতাটিকে করেছে আরও নান্দনিক ও হৃদয়গ্রাহী।

সালাম মালিতা বলেছেন...

অসংখ্য ধন্যবাদ।

সালাম মালিতা বলেছেন...

অসংখ্য ধন্যবাদ।

সালাম মালিতা বলেছেন...

কৃতজ্ঞতা একরাশ। 🙏

সালাম মালিতা বলেছেন...

অসংখ্য ধন্যবাদ স্যার। কৃতজ্ঞতা একরাশ। 🙏

সালাম মালিতা বলেছেন...

ভীষণ অনুপ্রাণিত হলাম। শুভকামনা সতত।🙏

Sarbani Das বলেছেন...

অসাধারণ লেখনী 🥰🙏🏻

অতীতের পোড়া গন্ধ... - মেফ্তাহুল জান্নাত

লেখিকা - মেফ্তাহুল জান্নাত অতীতের পোড়া গন্ধ  - মেফ্তাহুল জান্নাত  এক দুর্বিষহ নগরীর গল্প লিখেছেন বিধাতা, অথচ, তাকেই কীনা ভাবতে চাই আপন, মন ত...

জনপ্রিয় পোস্ট