শনিবার, ২ মে, ২০২৬

অঙ্গীকার... - উজ্জ্বল কান্তি দাশ

উজ্জ্বল কান্তি দাশ

 


আঁধারে আমারে একাকী রেখে
যেও না গো কভু দূরে, 
আমি তো বধূয়া সুর বেঁধেছি
তোমারই দেওয়া সুরে। 

পাশে থেকে মোর জীবন পথে
জ্বালিয়ে দিও গো আলো, 
আমি তো কেবলই তোমারে জেনেছি
তোমারেই বেসেছি ভালো। 

দুচোখ বুজে দুচোখ মেলেই
তোমারে দেখিতে পাই! 
মাঝে মাঝে পেতে চাই না তোমারে
চিরদিনই কাছে চাই। 

সুখের দিনে বা দুখের রাতে
তুমিই কেবল গতি, 
মন প্রাণ ধন সবই তো আমার
সঁপেছি তোমারই প্রতি। 

ঝড়ে বা তুফানে কিংবা রোদেলায়
হাতটি ধরে থেকো, 
তোমার প্রাণের ছায়াতে আমার
প্রাণটারে ঢেকে রেখো। 

তোমার পরশে খুঁজে পাই আমি
জীবনে চলার ছন্দ, 
তুমি না থাকলে হৃদযন্ত্র
চিরতরে হবে বন্ধ। 

তোমার হৃদয়ে আমার প্রবেশ
শত জনমের সাধন, 
অনন্ত কাল অটুট রবে
আমার প্রেমের বাঁধন। 

এ বাঁধন কভু দিও না গো খুলে
করো না অস্বীকার, 
এ মধু রাত হোক দুজনার
এক হবার অঙ্গীকার।

২টি মন্তব্য:

Kanti Ujjal Das বলেছেন...

অসংখ্য ধন্যবাদ 🌹🌹

Hasina Khatun বলেছেন...

খুবই চমৎকার এবং সাবলীল লেখা। ভালোবাসা আর আকুলতার এক অপূর্ব বহিঃপ্রকাশ ফুটে উঠেছে আপনার এই কবিতার মাধ্যমে। শুভকামনা রইলো!

কাপুরষ... - সালাম মালিতা

সালাম মালিতা    অন্ধ পুরুষ স্বপ্ন দেখে করতে সুখের ঘর, পঙ্গুর বউটা স্বামীর আদেশ  রাখে মাথার পর। সভ্য বলে ডিগ্রি দেখায় চুড়ি বিহীন হাত, উলঙ্গ স...

জনপ্রিয় পোস্ট