রবিবার, ৩ মে, ২০২৬

হাসির আলো বেশ ভালো... কলমে- মারিয়াম রামলা

 
মারিয়াম রামলা


হাসির আলো বেশ ভালো,
পেটটা মোটা, আমি একটু কালো।
দাদা ভাই বুঝি ওই গেলো—
বাজারে নাকি নতুন বউ পেলো!
বল দেখি ভাই, একি কাজ বাড়ালো?

সোনা দাদা এবার পান্তা আনতে—
নুনটাও যে ঘরে ফুরালো!
আগের বউ নাকি ভীষণ পেটালো,
দাদা ভাই বলে—
“যতই পেটাও, আমি কিছুতেই নাহি শুধরাবো!”

বুঝলে বড় বউ?
ছোট বউ নাকি ঘরে আগুন জ্বালালো,
সেই চুলাতে তোমার জন্য রান্নাও বসালো।

তুমি এবার আরাম করো গিয়ে—
ছোট বউ এসে আমার বুকে জড়ালো।

হাটটা ঘুরে মাথাটা যে ঘোরালো,
বড় বউ সারা জীবন শুধু দুধই ফাটালো।
ছোট বউয়ের কি বুদ্ধি রে বাবা—
সেই দুধেই মিষ্টি আর ছানা বানালো!

বেশ মজা, স্বাদে ভরা—
পরান আর জীবন দুটোই জুড়ালো।
কানাকানি করে আর কি হবে?

বিয়েই তো করেছি, সংসার আরও গড়ালো।
নতুন জামাই ভাব নিয়ে ঘরে আবার এলো,
আস্ত খাসি, ইলিশ আর হাঁস—

নতুন শ্বশুরবাড়ি থেকে ডাল সাজিয়ে এলো।
হাতটা চুবিয়ে এবার যে খাবো—
দুই শ্বশুরবাড়ির রসমালাই আর দইয়ের হাঁড়ি।

ঘরে আমার আর অভাব নেই গো—
হাসির আলো বেশ ভালো,
পেটটা মোটা, আমি একটু কালো।

1 টি মন্তব্য:

নামহীন বলেছেন...

সত্যি অসাধারণ লিখেছেন কবি

হাসির আলো বেশ ভালো... কলমে- মারিয়াম রামলা

  মারিয়াম রামলা হাসির আলো বেশ ভালো, পেটটা মোটা, আমি একটু কালো। দাদা ভাই বুঝি ওই গেলো— বাজারে নাকি নতুন বউ পেলো! বল দেখি ভাই, একি কাজ বাড়ালো...

জনপ্রিয় পোস্ট