ভিজে স্যাঁতস্যাতে সকাল
জ্বলন্ত কয়লায় কালো ধোঁয়া
কুণ্ডলী পাকিয়ে গলায়
দম বন্ধ হয়ে আসছে -
নিজের কাছে নিজে
হেরে ভূত একদম,
বিষণ্ণতায় পরিপূর্ণ
আমার অকাল-সকাল।
ভালোলাগা বৃষ্টির শব্দ,
আজ কেবল ভাঙনের ডাক-
পূর্ণ জোছনায় রাত-
আকাশ আলোকিত -
তবু নিকষ কালো অন্ধকার মন,
আমার জীবন্ত লাশ-
শ্মশানযাত্রী অপেক্ষায়।
স্বপ্নের প্রতিবিম্বে
ফিকে হাসাহাসি -
আয়নায় নিজেকে দেখি,
সাজুগুজু করা
কপালে বড় টিপ
চোখের কালি - চোখের বালি।
সত্যের বিকট চিৎকার-
ভেঙে পড়া বিশ্বাসের সাঁকো -
বিদ্রুপ করে গোলমরিচের অস্বস্তিতে।
পাউডার, পারফিউ কস্তুরী সুগন্ধি -
বিভ্রান্ত পথিকের মসকরা-
কিছুই ভালো লাগেনা
ভাল্লাগে না কিছুই।
আগাছার জমি হৃদয় জুড়ে -
গজিয়ে উঠেছে দিকচিহ্নহীন উল্লাস।
এক কাঙালের-
গোটা আকাশ অন্ধকার।
ফোঁটা ফোঁটা খোঁটা
অবজ্ঞা অবহেলা
পাল্টে দিয়েছে
হৃদয়ের অ্যালগরিদম।
একরত্তি সুখ-
পৃথিবী ভেঙে চুরমার,
ভালো লাগে না বাঁচতে
বাঁচতে আর ভালো লাগে না।

৪টি মন্তব্য:
ভালো লাগলো অনেক
অসাধারণ লেখনী। মুগ্ধতা একরাশ। 🌹🌹
অনুপ্রাণিত হলাম
অনুপ্রাণিত হলাম
একটি মন্তব্য পোস্ট করুন