বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

অকাল,-সকাল... - সর্বানী দাস

 
সর্বানী দাস


ভিজে স্যাঁতস্যাতে সকাল
জ্বলন্ত কয়লায় কালো ধোঁয়া
 কুণ্ডলী পাকিয়ে গলায় 
  দম বন্ধ হয়ে আসছে - 
নিজের কাছে নিজে 
হেরে ভূত একদম,
 বিষণ্ণতায় পরিপূর্ণ
 আমার অকাল-সকাল।

ভালোলাগা বৃষ্টির শব্দ,
আজ কেবল ভাঙনের ডাক-
 পূর্ণ জোছনায় রাত-
 আকাশ আলোকিত -
তবু নিকষ কালো অন্ধকার মন, 
আমার জীবন্ত লাশ- 
শ্মশানযাত্রী অপেক্ষায়।

 স্বপ্নের প্রতিবিম্বে 
ফিকে হাসাহাসি -
  আয়নায় নিজেকে দেখি,
 সাজুগুজু করা 
কপালে বড় টিপ 
চোখের কালি - চোখের বালি।

 সত্যের বিকট চিৎকার-
 ভেঙে পড়া বিশ্বাসের সাঁকো -
 বিদ্রুপ করে গোলমরিচের অস্বস্তিতে।

  পাউডার, পারফিউ কস্তুরী সুগন্ধি -
 বিভ্রান্ত পথিকের মসকরা-
 কিছুই ভালো লাগেনা 
 ভাল্লাগে না কিছুই।

 আগাছার জমি হৃদয় জুড়ে -
গজিয়ে উঠেছে দিকচিহ্নহীন উল্লাস।
 এক কাঙালের-
গোটা আকাশ অন্ধকার।
 ফোঁটা ফোঁটা খোঁটা 
অবজ্ঞা অবহেলা 
পাল্টে দিয়েছে 
হৃদয়ের অ্যালগরিদম।

একরত্তি সুখ-
পৃথিবী ভেঙে চুরমার,
ভালো লাগে না বাঁচতে 
বাঁচতে আর ভালো লাগে না।

৪টি মন্তব্য:

নামহীন বলেছেন...

ভালো লাগলো অনেক

সালাম মালিতা বলেছেন...

অসাধারণ লেখনী। মুগ্ধতা একরাশ। 🌹🌹

Sarbani Das বলেছেন...

অনুপ্রাণিত হলাম

Sarbani Das বলেছেন...

অনুপ্রাণিত হলাম

মধুচক্র... - সালাম মালিতা

  সালাম মালিতা দাম্পত্য জীবনে বিশ্বাস আজ ধুলোয় লুটোপুটি,  যৌন চাহিদাটা এমন পর্যায়ে নেমে এসেছে- যা কুকুরের মিলন অপেক্ষা  সস্তা হয়ে গেছে।  সম্...

জনপ্রিয় পোস্ট