চোরা স্রোত
- ড. তুষার কান্তি মুখোপাধ্যায়
জীবনানন্দের কবিতা পড়েছো ?
শরৎচন্দ্রের জীবনী জানা আছে ?
কেবল নিজের বিষয়ে সীমাবদ্ধ না থেকে
দৃষ্টি রাখো একটু বাইরের জগতে।
কর্তব্যপরায়ণতা ,
সে তোমার একার নাকি ?
বেশিরভাগ মানুষের আছে এটা ,
কি ক্ষণেই যে পরিচয় হয়েছিল !
যে দিন তোমার প্রোগ্রাম থাকে ,
দশ মিনিট আগে থেকেই চক্ষু মোর আবদ্ধ
দূরদর্শনের স্কিনে ,
কি মোহ যে কে জানে ?
এটা কি টান , নাকি ভালোলাগা ?
ভালোবাসা কি একেই কয় ?
তা কি করে হয় ?
মুখ ফুটে বলো নি তো কিছু ,
হয়তো একমুখী এই ভালোবাসা !
একেই হয়তো অনূঢ়া প্রেম কয় !
বার বার মেধা মার খেয়েছে
নৃত্য গীতের মাঝে ,
সেই মনুর আমল থেকে,
আজ অবধি, কলির শেষ পর্যন্ত ।
তা না হলে নামী বিশ্ববিদ্যালয়ের
অধ্যাপিকার ডাক ভেসে যায়
তোমার সঙ্গীতের সুরে ?
সেও যে অনন্যা সুন্দরী !
সে যে চাপা পড়ে
তোমার ঘুঙুরের ঝংকারে !
কেন এমন হয় কে জানে ?
বার বার ভাবি সে কথা ,
যত ভাবি তলিয়ে যাই
অথৈ সে জলে ,
থৈ না পাওয়ার মতো ,
ভেসে থাকা বোধহয় আর সম্ভব নয় ,
এই স্রোতেই হয়তো .....
ডুবতে হবে এবার !

1 টি মন্তব্য:
খুবই চমৎকার লিখেছেন।
একটি মন্তব্য পোস্ট করুন