![]() |
| রকিবুল ইসলাম |
হরষের প্রণয় !
- রকিবুল ইসলাম
যদি মোর অন্তর চিৎকার করে বলে
ভালবাসি,ভালবাসি অহর্নিশি!
সে নৈঃশব্দের বীণার গীত ঝংকার,
সে তাল,লয়,সুর লহরীর মূর্ছনা
ধ্বণিত হবে কি তব কর্ণমূলে?
পাব কি চির আরাধ্য সান্নিধ্য তোমার?
না কি হারাবে পুনরায় সবকিছু যথারীতি!
তবে,কই তোমারে সখি!
শোন হৃদয়ের কর্ণে!
পুনশ্চ:,পুনশ্চ: আসব ফিরে
ব্যথার বাঁশরী হাতে,
তোমার হৃদয় দ্বারে।
জ্যোৎস্নারা নামত নীরব স্বপ্নের তীরে,
হৃদয় ভাসত সুখের অমৃত নীড়ে,
বেদনারা হারাত গোপন আলোর ভাঁজে,
তোমারে লয়ে বাঁচিতাম অনন্ত সাজে।
কতই না মধুর হত!
ব্যথায় জর্জর অনুভূতিগুলো
মুছে দিয়ে যদি সহসাই
হরষের প্রণয়ে আলিঙ্গণাবদ্ধ হতে!

1 টি মন্তব্য:
“হরষের প্রণয়” কবিতায় প্রেম, বেদনা ও আকাঙ্ক্ষার অনুভূতি অত্যন্ত সুরেলা ভাষায় প্রকাশ পেয়েছে।
শব্দের মাধুর্য আর আবেগের গভীরতা কবিতাটিকে এক অনন্য রোমান্টিক আবহ এনে দিয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন