সোমবার, ১৮ মে, ২০২৬

"আত্মহারা" কবি - জয়নারায়ণ কোলে



ফেরারী মন পাখি হতে চায়।
ডানায় ভর করে আকাশটাকে ছুঁতে চায়।
খাঁচাবন্দী জীবনটা একেবারেই না পসন্দ।
একঘেয়ে বিরক্তিকর জীবনের বোঝা বইতে বইতে 
মন আজ বিবাগী।
বুকের মধ্যে হাজার কবিতার ঝড়।
অনন্ত,অসীমতার নাগাল পেতে মরিয়া।
যেখানে ডানা ঝাপটাবে কবিতার মনপাখি।
মনপাখি আজ বেকাবু।
কোনো বাধা নিষেধের তোয়াক্কা করে না।
পাখির চাই উদ্দামতা, আলোর সন্ধান।
যে আলো চোখে লাগলে বদলে যায় জীবন।
শান্ত, অলস জীবন বদলে ফেলে 
জীবনকে নতুন করে, নতুন সাজে উপভোগ।
মনপাখির গানে মাতোয়ারা হবে বিশ্বভুবন।
মনপাখি ডানা মেলে ওড়ার সুখে আত্মহারা।
আকাশের বুকে এঁকে দেবে আলো রঙের আল্পনা।।

1 টি মন্তব্য:

আকাশ আহমেদ AKASH AHMED বলেছেন...

ভাবনার গভীরতা প্রশংসনীয়।

সভ্যতার যোনি চেরা চিৎকার... - সর্বানী দাস

সর্বানী দাস  সভ্যতার যোনি চেরা চিৎকার - সর্বানী দাস  লাশ হয়ে যাইনি এখনো মা'গো,  আমি এখনো ছটফট করছি ব্যথায়- ভাঙা হাড়ের টুকরোগুলো  বিঁধছে ...

জনপ্রিয় পোস্ট