![]() |
| লেখক - সঞ্জয় নন্দী |
বিবেক তুমি জাগো
- সঞ্জয় নন্দী
বিবেক তুমি একবার জাগো,
অন্যায়ের বিরুদ্ধে শাণিত হও।
বিবেক তুমি কথা বলো,
সকলকে রুখে দাঁড়াতে।
বিবেক তুমি হুংকার দাও,
মানুষকে প্রতিবাদী হতে।
বিবেক তুমি সাহসী হও,
সকল অন্যায়ের বিরুদ্ধে।
বিবেক তুমি সোচ্চার হও,
নারী ও শিশু ধর্ষণ রুখতে।
বিবেক তুমি গর্জে ওঠো,
অন্যায়ের চাকা থামাতে।
বিবেক তুমি রাজপথে নামো,
হত্যা যোগ্য থামিয়ে দিতে।
বিবেক তুমি আর ঘুমায়ো না,
মায়ের ইজ্জত বাঁচাতে হবে।
সকল বিবেক এক হও,
দেশ মাতৃকার রক্ষায়।
বিবেক তুমি একবার ভাবো,
এ দেশ তোমার আমার সকলের।

৩টি মন্তব্য:
দারুণ উপস্থাপন করেছেন।
"বিবেক তুমি জাগো
বিবেক তুমি হুঙ্কার দাও
অন্যায়ের চাকা থামাতে
বিবেক তুমি রাজপথে নামো "
মানবতার বার্তা প্রতি ছত্রে।
শুভকামনা অফুরান 🙏🏻👌🏻
বিবেক তুমি জাগো” কবিতাটি সমাজের অন্যায়, নিপীড়ন ও মানবতার সংকটের বিরুদ্ধে এক শক্তিশালী প্রতিবাদের ভাষা হয়ে উঠেছে।
প্রতিটি লাইনে সচেতনতা, সাহস আর দেশপ্রেমের যে আহ্বান ফুটে উঠেছে, তা সত্যিই পাঠকের মনে গভীরভাবে নাড়া দেয়। ✍️
একটি মন্তব্য পোস্ট করুন