শুক্রবার, ১৫ মে, ২০২৬

হৃদয় বীণা... - সমর্পিতা রাহা

লেখিকা - সমর্পিতা রাহা 


হৃদয় নাচে কবির গানে
   পেখম তুলে নাচি,
কবি আমার হৃদ মাঝারে 
   শ্বাস নিয়ে তাই বাঁচি।

কবি আমার পরম গুরু
  তাঁর আদর্শে চলি,
তিনি আমার সঙ্গে থাকেন
গাইছি গানের কলি।

হৃদয় আমার নেচে ওঠে 
  কবির লেখা পড়ে,
যেদিকে চাই রবির ছবি 
  আছে হৃদয় ঘরে।

রবির লেখা কবিতারা 
 আমার শরীর জুড়ে ,
এলোমেলো নানা গল্পে
   রবি আসে ঘুরে।

প্রেম পিরিতির নানা কথা 
  রবির গল্পে শেখা,
জোড়াসাঁকো গেলাম সেদিন 
হয়নি আমার দেখা।

এখন তিনি কেবল ছবি
  মন যে আমায় বলে,
সকাল থেকে রাত অবধি 
 চলছে যে গান কলে।

হৃদয় আমার নেচে ওঠে 
 ময়ূরের ন্যায় নাচে,
রবি ঠাকুর বিদায় নিলাম 
  অনেক কাজ যে আছে।

২টি মন্তব্য:

Sarbani Das বলেছেন...

বাহ্

নামহীন বলেছেন...

ধন্যবাদ

"ধোঁয়া ওঠা রাত " - রত্না রায়

রত্না রায়   "ধোঁয়া ওঠা রাত "      - রত্না রায়  স্কুলের ঘণ্টা পড়তেই ঘরে ফেরার তাড়ায় স্কুল প্রাঙ্গণে হৈচৈ লেগেই থাকতো। কো এডুক...

জনপ্রিয় পোস্ট