![]() |
| সর্বানী দাস |
নিরাকারে আকার
- সর্বানী দাস
নিরাকারে মন করিছে সাধন,
নাই তিনি কোথা তবু আছে হেথা,
ইতিউতি চাই,
তাঁকে কোথা পাই?
নিয়ে ধূপ-দীপ বাসনার সীপ,
শূন্য সংসারে পূজা দিই কারে?
অশ্রু আঁখি পাতে
ডাকি দিনে রাতে ।
মাটির প্রতিমা ভাবনায় সীমা,
প্রাণের মাঝারে বেঁধে রাখি তাঁরে,
দুঃখে দুর্দিনে
তাঁরে নেবে চিনে।
সবখানে তাঁর অসীম বিস্তার,
বুভুক্ষের মুখে অন্নবস্ত্র সুখে ,
হৃদয়ে স্পন্দনে
আছেন গোপনে।
আয় তবে সবে এই ক্ষিতি-ভবে,
প্রীতির প্রদীপ জ্বেলে দিই দীপ,
অভুক্তের বেশে
হাসে ছদ্মবেশে।
আর্তের সেবায় লাড্ডু ও মেবায়,
পথের ধারেতে ভিক্ষা থালি হাতে ,
বাড়িয়ে দু-হাত
কাটে তাঁর রাত।
নিরাকারে নয় আকারেতে জয়
ভালোবেসে দাও মুক্তি খুঁজে নাও
চেয়ে দেখো দেখি
নয় কিছু মেকি।

৩টি মন্তব্য:
আমার লেখা প্রকাশ করায় কৃতজ্ঞতা রাখি প্ৰিয় সম্পাদক এর প্রতি 🙏🏻
নিরাকার ঈশ্বরের সন্ধান মূর্ত হয়ে উঠেছে আর্ত মানুষের সেবায়—এই পরম সত্যটিই কবিতায় চমৎকারভাবে ফুটে উঠেছে।
ধন্যবাদ 🙏🏻
একটি মন্তব্য পোস্ট করুন