মঙ্গলবার, ২ জুন, ২০২৬

নিরাকারে আকার... - সর্বানী দাস

সর্বানী দাস 


 নিরাকারে আকার 
- সর্বানী দাস 

নিরাকারে মন  করিছে সাধন,
নাই তিনি কোথা   তবু আছে হেথা,
ইতিউতি চাই,
তাঁকে কোথা পাই?

নিয়ে ধূপ-দীপ  বাসনার সীপ,
শূন্য সংসারে পূজা দিই কারে?
 অশ্রু আঁখি পাতে 
ডাকি দিনে রাতে ।

মাটির প্রতিমা  ভাবনায় সীমা,
প্রাণের মাঝারে বেঁধে রাখি  তাঁরে,
 
দুঃখে দুর্দিনে 
  তাঁরে নেবে চিনে।

সবখানে তাঁর  অসীম বিস্তার,
 বুভুক্ষের মুখে অন্নবস্ত্র সুখে ,
 হৃদয়ে স্পন্দনে 
আছেন গোপনে।

আয় তবে সবে  এই ক্ষিতি-ভবে,
প্রীতির প্রদীপ  জ্বেলে দিই দীপ,
অভুক্তের বেশে 
হাসে ছদ্মবেশে।

আর্তের সেবায়  লাড্ডু ও মেবায়,
পথের ধারেতে  ভিক্ষা থালি হাতে ,
 বাড়িয়ে দু-হাত 
 কাটে তাঁর রাত।

  নিরাকারে নয়  আকারেতে জয় 
  ভালোবেসে দাও মুক্তি খুঁজে নাও 
  চেয়ে দেখো দেখি 
  নয় কিছু মেকি।

৩টি মন্তব্য:

Sarbani Das বলেছেন...

আমার লেখা প্রকাশ করায় কৃতজ্ঞতা রাখি প্ৰিয় সম্পাদক এর প্রতি 🙏🏻

মারিয়াম রামলা বলেছেন...

নিরাকার ঈশ্বরের সন্ধান মূর্ত হয়ে উঠেছে আর্ত মানুষের সেবায়—এই পরম সত্যটিই কবিতায় চমৎকারভাবে ফুটে উঠেছে।

Sarbani Das বলেছেন...

ধন্যবাদ 🙏🏻

তাসের ঘর - রতন চক্রবর্তী

  রতন চক্রবর্তী তাসের ঘর    - রতন চক্রবর্তী    প্রতিদিন গড়ি তাসের ঘর  একটির উপর আরেকটি স্বপ্ন রাখি সাবধানে  সযতন ভারসাম্যে  সাজাই স্বপ্ন সং...

জনপ্রিয় পোস্ট