ফিরে এসো সুকান্ত
- সর্বানী দাস
গলা পচা বিবেক আর ক্যান্সারে আক্রান্ত মসি...
বিপ্লব এখন ক্যানসেল কালচারে বন্দী নোংরা ট্রোল- ট্রেন্ড,
ক্লআউটের লোভে চেনা সভ্যতা ছদ্ম কমিউনিস্ট এর মেকী বিপ্লবে -
মিথ্যের হাইপ তুলতে ক্ষমতার রাডার ব্যস্ত পদলেহনে।
ফ্যাতাড়ু শব্দ ফুৎকারে উড়িয়ে ফেক আইডির ভিড়ে -
"ইনক্লাব জিন্দাবাদ "-
আইটি সেলের পেইড সিম্পরা দেশপ্রেমের গডফাদার উন্নয়নের নামে,
ফিরে এসে দেখো সুকান্ত তোমার "ছাড়পত্র " ডিলিটেড অফ মাই মাইন্ড
পুরোপুরি ম্যানুপেলেটেড মডার্ন সমাজ স্পন্সসর্ড স্কামটাই হলো নেক্সট -
পিউরিফায়ার বনাম বিষের যুদ্ধ,
হ্যাশট্যাগ ডিজিটাল স্ক্রিপটে,
ফেক আইডির আড়ালে মুখোশধারী মানুষগুলো কি -গে ?
"সত্যমেব জয়তে " আজ মিম পেজে জোক অফ ক্লিশ,
ফিরে এসে দ্যাখো.…
সুকান্ত প্রান্তিকের ভাষা ব্যান্ড প্রোফাইলের ডাক ওয়েবে বন্দি…
ক্ষমতার চাটুকারতায় গণতন্ত্র আমজনতার স্ক্রোলিং-এ লাইক কমেন্টস গ্রিড
মিথ্যে চাদর ওড়ে বর্তমান সভ্যতার ফোঁসছকে নগ্ন উদরে
ক্যাপশন এ বিপ্লব জিন্দাবাদ আর কৃষক ফসিলস -
ফিরে এসো সুকান্ত!
জীবন্ত লাশের শহরে মুক্তির বার্তা নিয়ে।
--------------------------------------------------------------------
-----------------------------------------------------
-------------------------------------
![]() |
| সর্বানী দাস |


৪টি মন্তব্য:
অসাধারণ সৃজন
অশেষ কৃতজ্ঞতা আমার লেখা প্রকাশ করার জন্য 🙏🏻
ধন্যবাদ ও ভালোবাসা অফুরান প্রিয় কবি 🥰🙏🏻
“সময়ের অসুখকে সুকান্তের ভাষায় তীক্ষ্ণ ব্যঙ্গ আর প্রতিবাদের শক্তিতে তুলে ধরেছেন— ভাবনা ও শব্দচয়ন দুটোই গভীর।”
একটি মন্তব্য পোস্ট করুন