![]() |
| সঞ্জয় নন্দী |
নিলামে গরীবের জীবন
- সঞ্জয় নন্দী
সবাই বুদ্ধিজীবী জ্ঞানী গুণী জন,
দেখি সব চায়ের দোকানে বসে আসর।
কাজের বেলায় যেমন তেমন,
কথার ফুলঝুরিতে মনে হয় বাকি সব অধম।
আসল কাজ তাদের, তোষামোদি দালালী
অসাধু পথে চলে মুখে শুধু বাহাদুরি।
চাল নাই চুলা নাই ভাবসাব এমন,
বুঝাতে চাই জ্ঞানে গুণে পন্ডিত জন।
কারা যেন দিয়েছে ছাড়পত্র,
চুরি ছিনতাই চাঁদাবাজি যতো খুশি করো।
আওয়াজেই জনতার থরহরি কম্প,
ওরা সব চামচা আসলে গন্ড মূর্খ।
সাধারণ জনগণ কেউ কিছু বলে না,
যার যার ভাবনা প্রাণটা বাঁচা।
সুশীল সমাজ বিষে বিষাক্ত,
দেদারসে চলছে অসামাজিক কান্ড
সবকিছু দেখে শুনেও প্রশাসন অন্ধ।
রাজার চোখে কালো চশমা,
দেশ নিয়ে নেই কোন ভাবনা।
নেতা বসে বসে খাই কমিশন,
পুঁজিপতি করে বাজার নিয়ন্ত্রণ।
নাভিশ্বাসে মধ্যবিত্ত নিম্নবিত্তের দিন যাপন,
নিত্য নিলামে ওঠে গরীবের জীবন!

৩টি মন্তব্য:
অনন্য কলম শক্তি
সমাজের বৈষম্য, দুর্নীতি ও সাধারণ মানুষের অসহায় বাস্তবতাকে শক্তিশালী ভাষায় তুলে ধরা একটি প্রতিবাদী কবিতা।” ✍️
"রাজার চোখে কালো চশমা
দেশ নিয়ে নেই কোন ভাবনা "
চমৎকার উপমা।
বলিষ্ঠ কলম
একটি মন্তব্য পোস্ট করুন