![]() |
| জয়নারায়ণ কোলে |
"স্বপ্নের সন্ধান"
- জয়নারায়ণ কোলে
স্বপ্ন! স্বপ্ন! স্বপ্ন!
স্বপ্ন আমিও দেখেছিলাম!
স্বপ্ন তুমিও হয়তো দেখেছিলে।
কত স্বপ্ন, স্বপ্ন হয়েই রয়ে যায়!
কেউ কখনো তার হদিস পায় না।
জীবন যুদ্ধের চোরাপথে বিলীন হয়ে যায়!
চোরাপথই বা বলি কেন?
জীবনের পথ তো আঁকাবাঁকা, অলিগলিতে ভরা।
কোনো এক গলির বাঁকে রক্তাক্ত অবস্থায়
শায়িত রয়েছে স্বপ্নের বিবর্ণ হতশ্রী লাশ!
সেই স্বপ্নের কথা ভুলে,
ছেঁড়া কাঁথায় শুয়ে,
লাখ টাকার স্বপ্নকে আঁকড়ে ধরে বাঁচার লড়াই!
অদম্য, অপরাজেয়, হার-মানা-হার লড়াইয়ের স্বপ্ন!
জীবনের গলিপথের শেষে
আলোকজ্জ্বল বড় রাস্তার মোড়ের
হাজার নিয়নের রোশনাই মেখে নুতন স্বপ্নের সন্ধান!

২টি মন্তব্য:
ভাঙা স্বপ্নের বেদনা পেরিয়ে নতুন আশার আলো খোঁজার মানবিক সংগ্রামকে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন কবি।✍️
"কোনো এক গলির বাঁকে রক্তাক্ত অবস্থায়
শায়িত রয়েছে স্বপ্নের বিবর্ণ হতশ্রী লাশ"
দারুন দারুন
প্রশংসনীয় লেখা 🙏🏻
একটি মন্তব্য পোস্ট করুন