মঙ্গলবার, ২ জুন, ২০২৬

জীবনের হিজিবিজি... - রত্না রায়

রত্না রায় 



 জীবনের হিজিবিজি
- রত্না রায় 


সকাল সাঁঝে কাজ কর্মে কেটে যায় বেলা,
সইতে হয় ঝড় ঝঞ্ঝা, বুকে বাজে মেলা।
ঘর পরিবার মায়ার দোরে থাকে হরেক সুখ,
মতের মিল না হলে যে আসে অনেক দুখ।

দিন ,মাস , বছর বছর আঁকি নতুন ছবি,
লাগেনা ভালো, কেউ বোঝেনা আঁচড় দেয় ভবি।
সকাল সাঁঝের কাহন ঘেঁটে বসি যখন একা,
মুক্তি নেই চোখের জলে , সবই লাগে ফাঁকা।

প্রশ্ন করি নিজের কাছে আর সইবো কত!
ভবের ঘরে মুক্তি কি নেই বেদন যোগ শত?
বই খাতা সব ছুঁড়ে ফেলি কলম ভূমির পরে,
গভীর রাতে কেঁদে ভাসাই,আঁধার তখন ঘরে।

আলুথালু সাজ সজ্জা তখন জড়ায় চাদর খানা,
ঘুম আসেনা ক্লান্ত চোখে,শুধুই ঝরে নোনা।
পালিয়ে যাবো দুনিয়া ছেড়ে এক নিমেষে ভাবি,
সূর্য কিরণ মুখে পড়ে,জাগায় সকল দাবি।

চোখ খুলে যায় ক্লান্ত তনুর  লাগেনা তো ভালো,
অবসাদ পল ঘিরে ধরে জগৎ লাগে কালো,
দিন দুপুরে নীরব নয়ন কোলাহল সুর দেখে,
কলম খানা ওঠে হাতে হিজিবিজি সব লেখে।

৫টি মন্তব্য:

Joydip Basu বলেছেন...

অনবদ্য 🌹🌹

মারিয়াম রামলা বলেছেন...

সংসারের টানাপোড়েন আর তীব্র মানসিক অবসাদের অন্ধকারে হারিয়ে গিয়েও, ভোরের আলোয় জীবনের মুখোমুখি হয়ে কলমের আঁচড়ে ভেতরের কষ্টগুলোকে 'হিজিবিজি' শব্দে রূপ দেওয়ার এক বাস্তব লড়াই ফুটে উঠেছে এই কবিতায়।

Sarbani Das বলেছেন...

রত্না রায়ের লেখা "জীবনের হিজিবিজি" কবিতাটিতে জীবনের নিত্যদিনের সংগ্রাম, ক্লান্তি, অপূর্ণতা এবং গভীর একাকিত্বের খুব সুন্দর ও মর্মস্পর্শী চিত্র ফুটে উঠেছে।

Sarbani Das বলেছেন...

মন ছুঁয়ে গেল

Sarbani Das বলেছেন...

মন ছুঁয়ে gelo❤🙏🏻🥰

দূর থেকে প্রেম হয়... - সালাম মালিতা

দূর থেকে প্রেম হয় - সালাম মালিতা  দূর থেকে প্রেম হয়...! কাছে আসতে হয় শিয়রের পাশে বসতে হয়, হাতের সাথে হাত আর ঠোঁটের সাথে ঠোঁটের- উষ্ণ স্পর্শ ...

জনপ্রিয় পোস্ট