রবিবার, ৭ জুন, ২০২৬

বিপ্লবী কথা - রত্না রায়


 বিপ্লবী কথা
 - রত্না রায় 

বিপ্লবী গণ প্রাণ দিয়েছে দেশকে স্বাধীন করতে।
ব্রিটিশ দল ফাঁসি দিলো শাসন শোষণ চালাতে।
ক্ষুদিরাম বসু,সূর্যসেন ( মাস্টার দা), 
কানাই লাল দত্ত,তারকেশ্বর দস্তিদার ... 
ফাঁসির যন্ত্রণা সইলো,
ইংরেজদের বিচার এড়াতে প্রফুল্ল চাকী আত্মহত্যা করলো।

স্বাধীনতা যাঁরা ছিনিয়ে এনেছে, তাঁরা আছে , থাকবে অন্তরে,
ভারত মাতার সন্তান ত্যাগের শোক, ব্যথা আজও ওড়ে প্রান্তরে।

নেতাজি সুভাষ চন্দ্র বসুর বিপ্লবী সংগ্রাম দেখেছে বিশ্ব নিখিল,
রণবীর শৌর্য,ইতিহাসে অলংকৃত  করেছে অখিল।
ভগৎ সিং,উধাম সিং আরও বহু শ্রদ্ধেয় প্রাণ ,
জীবন করেছে উৎসর্গ ,চায়নি দেশের অপমান।

বিপ্লবীদের বিপ্লবে পেয়েছি মোরা স্বাধীনতার জয়,
ভুলিনি সে নিঠুর কথা,,
পাঠ্য বইতে হোক উদয়।
উল্লাস কর দত্তের সাহসী কর্ম যজ্ঞ ভীত করেছে ব্রিটিশ দলকে,
কাবু করতে অপারগ ব্রিটিশ  পাগল বানিয়ে মেরেছে পলকে।

বিপ্লবীদের বিপ্লব কান্তি দিয়েছে স্বাধীকার,
পাঠ্য বইতে শোভিত হোক বিপ্লবী যোদ্ধাদের কীর্তি ,অগ্রাধিকার।
প্রীতিলতা ওয়াদ্দেদার মাতঙ্গিনী হাজরা আরও আছে বহু শ্রদ্ধেয়া গুণী,
ইতিহাসের পাতায় ভরা জীবন যন্ত্রণা পড়েছি, হৃদয়ে রেখেছি বুনি।

৫টি মন্তব্য:

মারিয়াম রামলা বলেছেন...

দেশাত্মবোধে উদ্বুদ্ধ এই কবিতাটি বীর বিপ্লবীদের আত্মত্যাগ ও বীরত্বের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে তাঁদের গৌরবোজ্জ্বল ইতিহাসকে পাঠ্যবইয়ে স্থায়ী মর্যাদা দেওয়ার এক জোরালো আহ্বান।

Poet Sanjit Kumar Mandal বলেছেন...

অসাধারণ উপস্থাপনা।

Meftahul Jannat বলেছেন...

দারুণ লেখা 🙏🌹❤️

সমর্পিতা রাহা বলেছেন...

ভালো লেখা

সৌরভী করমহাপাত্র বলেছেন...

অসাধারণ

"ধোঁয়া ওঠা রাত " - রত্না রায়

রত্না রায়   "ধোঁয়া ওঠা রাত "      - রত্না রায়  স্কুলের ঘণ্টা পড়তেই ঘরে ফেরার তাড়ায় স্কুল প্রাঙ্গণে হৈচৈ লেগেই থাকতো। কো এডুক...

জনপ্রিয় পোস্ট