মঙ্গলবার, ২ জুন, ২০২৬

বাগান মালিক... - নূরুল ইসলাম

নূরুল ইসলাম 

 বাগান মালিক
  - নূরুল ইসলাম 
      

    সেদিন একা আম বাগানে,
    গেছি দুপুর বেলা।
    কেউ কাছে নেই একা একা,
    আম কুড়াতে মেলা।

    কোথা থেকে দমকা হাওয়া,
    আজগুবি নিঃশ্বাস।
    ঘাড়ের কাছে মুখটা এনে,
    বলে খাবো তাল শাঁস।

    বুঝতে পারি অশরীরী,
    হয়তো বা ডাইনি বুড়ি।
    বললো হেসে নাকি সুরে,
    তার বয়স একশ কুড়ি।

    বুড়ির দাবি বাগান মালিক,
    ভুত হয়ে সে আছে।
    তোর দাদুতো আমাকে নিয়ে,
    ঘর করেছিল মিছে।

    আমাকে নিয়ে ঘরে থাকবে,
    সংসারে দিবে মন।
    ফাঁকি দিয়ে পালিয়ে গেলো,
    আমার হলো মরণ।

    বলে সে যতো গাছগাছালি,
    আম কাঁঠাল ও জাম।
    বৃথাই লাগানো লিচু পেয়ারা,
    পেলাম না কোনো দাম।

    ওই খানে তোর দাদুর কবর,
     সেকাল থেকেই আছি।
    তোকে দেখেই এলাম ফিরে,
    থাকবো কাছাকাছি।

২টি মন্তব্য:

Sarbani Das বলেছেন...

অসাধারণ

মারিয়াম রামলা বলেছেন...

দুপুরের নির্জন আম বাগানে এক অশরীরী বুড়ির আকস্মিক আবির্ভাব এবং দাদুর পুরোনো স্মৃতির ছলে বংশধরের কাছাকাছি থাকার এক ভৌতিক অথচ অদ্ভুত মায়ার গল্প কবিতায় চমৎকারভাবে ফুটে উঠেছে।

দূর থেকে প্রেম হয়... - সালাম মালিতা

দূর থেকে প্রেম হয় - সালাম মালিতা  দূর থেকে প্রেম হয়...! কাছে আসতে হয় শিয়রের পাশে বসতে হয়, হাতের সাথে হাত আর ঠোঁটের সাথে ঠোঁটের- উষ্ণ স্পর্শ ...

জনপ্রিয় পোস্ট