দূরের নক্ষত্র
- ড. তুষার কান্তি মুখোপাধ্যায়
জেদ ভালো ,
কিন্তু মেয়েদের এত জেদ ভালো নয় তো ,
তাছাড়া এমন কিছু হয়নি
যাতে একেবারে কথা বন্ধ করতে হয় ,
মান অভিমান হোক ক্ষতি নাই ,
বাড়ির গাড়িটা কি দোষ করল ?
বাইরে প্রোগ্রামে যাচ্ছ সরকারি বাসে ।
জুন মাস থেকে না হয়
সরকারি বাসে ভাড়া লাগবে না ,
এখন তো গাড়িটা ব্যবহার করো ।
তাছাড়া তোমার কথা ভেবেই
গাড়িখানা কেনা যে !
গাড়িটা শুধু ই তোমার ।
এই গরমে চলো
একবার দার্জিলিং থেকে ঘুরে আসি ,
একবার বলেই দেখো তো ,
রাতারাতি রিসর্ট বুক হয়ে যাবে,
আর দুটো বিমানের টিকিট ,
দমদম টু বাগডোগরা ।
কি রাগ কমল এবার ?
শুনছো আমার কথা ,
নীরব কেন ?
এবারে গ্রীষ্মের ছুটি টা
না হয় দার্জিলিঙের মনোমত স্থানে কাটালে ,
শুধু দেহ নয় ,
মনটাও ঠাণ্ডা হোক একটু ,
মাথাটা ঠাণ্ডা হলে তো কথাই নাই !
কেন যে আমার সংস্পর্শে থেকেও
মাথা এত গরম !
দার্জিলিঙে নামী রিসর্টে
খোলা বারান্দায়
নির্জন গভীর রাতে
হয়তো একাকী দাঁড়িয়ে আমি ,
আর আমার সঙ্গী হবে
দূরের ওই নক্ষত্র !

1 টি মন্তব্য:
চমৎকার প্রকাশ 🙏🏻
একটি মন্তব্য পোস্ট করুন