মঙ্গলবার, ২ জুন, ২০২৬

তোরা নিন্দুক তোরা ধর্ষক... - শিশির হুদা

শিশির হুদা 

 তোরা নিন্দুক তোরা ধর্ষক
- শিশির হুদা 


তোরা দাবি করিস 
তোরা মানুষ, 
তবে কেন উড়াস ঐ আকাশে
ঘৃ*ণার ফানুশ?

তোরা দাবি করিস 
তোদের আছে ক্ষমতা 
তবে কেন তোদের 
ধিক্কার দেয় জনতা?

তোরা বলিস তোদের গায়ে
মানুষের র*ক্ত,
তবে কেন দিন দিন
বাড়ছে তোদের মধ্যে প*শু ভক্ত?

মা বোন মেয়ের বয়সী
কাউকে না তোরা ছাড়িস,
মানুষ ভক্ষক প*শু তোরা
জানো*য়ারের মতো মারিস।

পরের ঘরে বলার আগে
নিজের ঘর দেখ
তোর কাছে তোর মা বোন মেয়ে 
সবার কাছে এক।

তোদের মধ্যে নেই মানুষ 
তবুও ভাবিস একবার 
তোদের মতো সবার আছে 
পরিবার সংসার। 

কবে তোরা হবি মানুষ
তোদের কাজ লোম হর্ষ*ক,
ওরে তোরা মানুষ না
তোরা নি*ন্দুক তোরা ধ*র্ষক।

৩টি মন্তব্য:

Sarbani Das বলেছেন...

বেশ ভালো লিখেছেন 🙏🏻

সালাম মালিতা বলেছেন...

দারুণ উপস্থাপন।

মারিয়াম রামলা বলেছেন...

সমাজের বুকে লুকিয়ে থাকা পৈশাচিক ধর্ষক ও কুৎসাকারীদের ভণ্ডামির মুখোশ টেনে ছিঁড়ে, নারী নির্যাতনকারীদের বিরুদ্ধে এক তীব্র ধিক্কার ও ক্ষোভের আগুন জ্বলে উঠেছে এই কবিতায়।

দূরের নক্ষত্র... - ড. তুষার কান্তি মুখোপাধ্যায়

  ড. তুষার কান্তি মুখোপাধ্যায় দূরের নক্ষত্র  - ড. তুষার কান্তি মুখোপাধ্যায় জেদ ভালো , কিন্তু মেয়েদের এত জেদ ভালো নয় তো , তাছাড়া এমন কিছ...

জনপ্রিয় পোস্ট