মঙ্গলবার, ২ জুন, ২০২৬

দূরের নক্ষত্র... - ড. তুষার কান্তি মুখোপাধ্যায়

 
ড. তুষার কান্তি মুখোপাধ্যায়


দূরের নক্ষত্র 
- ড. তুষার কান্তি মুখোপাধ্যায়

জেদ ভালো ,
কিন্তু মেয়েদের এত জেদ ভালো নয় তো ,
তাছাড়া এমন কিছু হয়নি
যাতে একেবারে কথা বন্ধ করতে হয় ,
মান অভিমান হোক ক্ষতি নাই  ,
বাড়ির গাড়িটা কি দোষ করল  ?
বাইরে প্রোগ্রামে যাচ্ছ সরকারি বাসে ।
                                জুন মাস থেকে না হয়                               
সরকারি বাসে ভাড়া লাগবে না ,
এখন তো গাড়িটা ব্যবহার করো ।
তাছাড়া তোমার কথা ভেবেই
গাড়িখানা কেনা যে !
গাড়িটা শুধু ই তোমার  ।

এই গরমে চলো 
একবার দার্জিলিং থেকে ঘুরে আসি ,
একবার বলেই দেখো তো ,
রাতারাতি রিসর্ট বুক হয়ে যাবে,
আর দুটো বিমানের টিকিট  , 
দমদম টু বাগডোগরা ।
কি রাগ কমল এবার ?
শুনছো আমার কথা ,
নীরব কেন  ?

এবারে গ্রীষ্মের ছুটি টা 
না হয় দার্জিলিঙের মনোমত  স্থানে কাটালে ,
শুধু দেহ নয় ,
মনটাও  ঠাণ্ডা হোক একটু ,
মাথাটা ঠাণ্ডা হলে তো কথাই নাই  !
কেন যে আমার সংস্পর্শে থেকেও
মাথা এত গরম  !

দার্জিলিঙে নামী রিসর্টে 
খোলা বারান্দায় 
নির্জন গভীর  রাতে
হয়তো একাকী দাঁড়িয়ে আমি ,
আর আমার সঙ্গী হবে
দূরের ওই নক্ষত্র  !

২টি মন্তব্য:

Sarbani Das বলেছেন...

চমৎকার প্রকাশ 🙏🏻

মারিয়াম রামলা বলেছেন...

অভিমানী প্রিয়তমার রাগ ভাঙানোর আকুল চেষ্টা এবং শেষমেশ পাহাড়ের নির্জন রাতে একাকী নক্ষত্রের সঙ্গী হওয়ার এক নীরব একাকীত্বের বেদনা কবিতায় খুব সহজ ও সুন্দরভাবে ফুটে উঠেছে।

জীবনের হিজিবিজি... - রত্না রায়

রত্না রায়   জীবনের হিজিবিজি - রত্না রায়  সকাল সাঁঝে কাজ কর্মে কেটে যায় বেলা, সইতে হয় ঝড় ঝঞ্ঝা, বুকে বাজে মেলা। ঘর পরিবার মায়ার দোরে থা...

জনপ্রিয় পোস্ট