![]() |
| সর্বানী দাস |
খোলা চিঠি তোমার কাছে
- সর্বানী দাস
জানো, তুমি আমার কাছে-
সব পাওয়ার ভিড়ে, এক না-পাওয়া আকাঙ্খা ।
তুমি সেই খোলা চিঠি-
যার পংক্তিতে পংক্তিতে লেখা নীরবতার চন্দ্রশোক ।
তুমি সেই গোপন গান-
যার সুর হৃদয়ের খোলা চিঠি
নির্জন অলিন্দে চৈতি দুপুর আঁকে।
তুমি সেই উতল সমীরণ ,-
যার স্পর্শে বর্ষা রাখে ধরিত্রীর অধরে সৃষ্টি-কোলাজ।
তুমি সেই মনের মানুষ-
যাকে না দেখেও দেবতার স্থানে রেখেছি অনন্ত বিশ্বাসে।
হয়তো বা, হয়তো বা কেন?কোনো একদিন নিশ্চিত তুমি-
পড়ে নেবে আমার খোলা চিঠির চুপ কথা।

৪টি মন্তব্য:
অসংখ্য ধন্যবাদ আমার লেখা প্রকাশ করার জন্য 🥰🙏🏻
ভালো লাগলো
ভালো লাগলো
এক না-পাওয়া মানুষের প্রতি হৃদয়ের গভীরে জমানো অনন্ত বিশ্বাস, নীরবতা আর সুপ্ত ব্যাকুলতার এক অনবদ্য ও কাব্যিক প্রকাশ এই কবিতা।
একটি মন্তব্য পোস্ট করুন