বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

স্মৃতিচারণ - শামীমা তালুকদার

শামীমা তালুকদার 


স্মৃতিচারণ 
- শামীমা তালুকদার 

স্মৃতিরা সব দিচ্ছে হানা 
চোখ বুজে রই একা, 
মত্তলোকের ধ্যানে মগ্ন 
থাকি আমি সর্বদা। 

ফেলে আসা দিনের কথা 
স্মৃতির পাতায় দিচ্ছে উঁকি,
আজও মনে পড়ে সেই দিনের কথা 
পাড়ার মোড়ের ওই চায়ের দোকানে, 
শীতের সকালে ধোঁয়া উঠা চা- 
স্কুলে ক্লাসের ফাঁকে -
আম গাছ টা বেয়ে যখন দেয়াল টপকে যাওয়া,
বাংলার সেই প্রিয় আমিনুল স্যারের 
মিষ্টি হাসির উপস্থাপনা।

স্মৃতি রা এখনো দিচ্ছে উঁকি -
কলেজের মোড়ে দাড়িয়ে সিউলি ফুল কুড়ানো, 
কলাগাছের  ভেলায় বিলের জলে শাপলা তোলা, 
মনে পড়ে যায় মায়ের হাতের পিটুনির কথা।

ক্ষাণিক আনমনে হেসে আবার নেমে গেলাম স্মৃতিচারণে-
কত স্মৃতি রয়েছে গাঁথা স্মৃতির পাতায়,  
আজও ম্লান হয়নি কোনকিছু! 
বয়স পেড়োলো চল্লিশে -
আকাশের পানে চেয়ে, একটা দীর্ঘশ্বাস ফেলে 
আবার চোখ বুজলাম স্মৃতির আবেশে।

1 টি মন্তব্য:

মারিয়াম রামলা বলেছেন...

শৈশবের চায়ের দোকান, স্কুলের দেয়াল টপকানো আর বিলের জলে ভেলা ভাসানোর অমলিন স্মৃতিগুলো চল্লিশ বছর বয়সে এসে এক মধুর দীর্ঘশ্বাসে রূপ নিয়েছে।

"ধোঁয়া ওঠা রাত " - রত্না রায়

রত্না রায়   "ধোঁয়া ওঠা রাত "      - রত্না রায়  স্কুলের ঘণ্টা পড়তেই ঘরে ফেরার তাড়ায় স্কুল প্রাঙ্গণে হৈচৈ লেগেই থাকতো। কো এডুক...

জনপ্রিয় পোস্ট