বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

নিত্যসঙ্গী - অরবিন্দ সরকার

অরবিন্দ সরকার 
বহরমপুর, মুর্শিদাবাদ


  নিত্যসঙ্গী 
 - অরবিন্দ সরকার 

অভাব ছাড়েনা পিছু অভাবী সংসারে,
ফসল ফলিয়ে দেনা লাভ করে ফড়ে,
জোটেনা দুবেলা ভাত প্রায় অনাহারে,
অভাব মরণে শোধ ঋণ ঘাড় ঝেড়ে।

মালিক শ্রেণী সমাজে টাকা ব্যবহারে,
অকালে দাদন দিয়ে ভাগ নেয় কেড়ে,
ভাগের ফসলে ভাগ দেড়ির ফাঁপরে,
চাষীর ফসল ঢোকে,গোলার ভেতরে।

শ্রমিকের শ্রম চুরি মালিক চতুরে,
বেগার খাটায় তারা গোয়াল খামারে,
পত্নীর আব্দার রক্ষা গৃহে অবসরে,
ফাইফরমাস খেটে নিজ গৃহে ফেরে।

শূন্য বস্তা হাতে চাষী ফসল  উজাড়ে,
লাভের গুড়ে পিঁপড়ে,চাষী মাথা খুঁড়ে।

1 টি মন্তব্য:

মারিয়াম রামলা বলেছেন...

ফড়ে আর চতুর মালিকদের শোষণ এবং দাদনের যাঁতাকলে পিষ্ট হয়ে ফসল ফলানো চাষীর চিরকাল অভাব ও শূন্যহাতে মাথা খুঁড়ে মরার এক নির্মম বাস্তব চিত্র।

মুক্তি - রাজ কিশোর দাস

  মুক্তি - রাজ কিশোর দাস আজ থেকে তোর নাম নেব না, এখন তুই অন্য ললনা। জীবন তো সবার এক হয় না, তাই আর বিরহে বসে থাকা মানায় না। জানি, তুই ঠিক স...

জনপ্রিয় পোস্ট