![]() |
| নাছিম বিল্লাহ |
বৃষ্টি ভেজা রজনী
- নাছিম বিল্লাহ
----------
তোমার বাসনায়, প্রশ্ন জেগেছে মনে
তুমি কী দেখোছো আমাকে?
কোন এক গহীন বনের অরন্যতে!
চারি পাশের সবুজ গাছের সারি,
পাখ-পাখালিতে ভরে থাকে সারাক্ষণ।
আর কিচিরমিচির শব্দে ভেঙে যায় স্বপ্নের ঘুম -
হারিয়ে যেতে মন চাই,
কোন এক বিলের ধারে -
কাশফুলের রাজ্যে ।
কালো মেঘের ছায়া কেটে যায় ,
এক পশলা বৃষ্টির ছোঁয়ায় ।
তোমার,আমার ভালবাসার মায়া
আড়াল না করে জানিয়ে দিতে মন চাই!
শত গল্প গাঁথার কথাগুলো ,
বৃষ্টি ভেজা এক দীর্ঘ রজনীতে।

২টি মন্তব্য:
চমৎকার প্রকাশ 🙏🏻
মেঘ কেটে যাওয়া এক পশলা বৃষ্টির স্নিগ্ধতায় প্রিয়জনকে কাছে পাওয়ার আকুলতা আর এক দীর্ঘ রজনীতে হৃদয়ের সব না-বলা গল্প উজার করে দেওয়ার রোমান্টিক অনুভূতি কবিতায় চমৎকারভাবে ফুটে উঠেছে।
একটি মন্তব্য পোস্ট করুন