মঙ্গলবার, ২ জুন, ২০২৬

মধুচন্দ্রিমা... - জয়দীপ বসু

জয়দীপ বসু

 মধুচন্দ্রিমা
- জয়দীপ বসু

আমার পিয়াসী হৃদয়ে আজও মধুচন্দ্রিমা,
অত শত বুঝি না অভিনয়, ভঙ্গিমা।
 জীবন সুরে উচ্ছ্বসিত,তরঙ্গিত,
আবেগের নীলিমায় কম্পিত।

ভালোবাসার আবির রঙে নাওয়া,
   সে যে অনেক কিছু পাওয়া।
আল্পনা এঁকে দিয়ে যায় মনের কোণে,
    হিল্লোল তৈরি করে হৃদয় বনে।

পিয়াসী হৃদয় আমার অনুভূতির রসে সিক্ত,
  যতই হই আমি অবুঝ,নয়কো তা রিক্ত।
অন্তরের মৌবনে শুনি মধুকরের গুনগুন,
চেতনার সুরে হয়ে যায় আবেগের মুনমুন।

নতুন আশা, নতুন স্বপন,
খুঁজে পাওয়া নতুন রতন।
পাল তুলে যাত্রা করে মনমাঝি,
হৃদয় সুর বেজে উঠেছে আজি।

ঐ মাঝি, মাল্লার গানে,
কি অপূর্ব সুর তানে।
আমার পিয়াসী হৃদয় মধু চন্দ্রিমার টানে,
জানি সে পল্লবিত হৃদয়ের কথা শোনে।

ওগো আমার পিয়াসী প্রতিমা,
তুমি যে ভরা যৌবনের সুষমা।
আমার জীবনের অরূপ লাবণী,
বেজে ওঠে তোমার রাগিনী।

হারিয়ে যেতে চাই তোমার কুসুম বনে,
গোপন কথাটা গোপন রবে না মনে।
আমার পিয়াসী হৃদয়ে আজও মধুচন্দ্রিমার অনুভূতি,
হারায় নি ভরা যৌবনের সেই স্বপ্ন বিলসিত সুমধুর স্মৃতি।

২টি মন্তব্য:

Joydip Basu বলেছেন...

অসংখ্য ধন্যবাদ স্যার 🙏
আমি অভিভূত ও স্বপ্ন বিমোহিত🙏

মারিয়াম রামলা বলেছেন...

প্রেমের রঙিন আবির, নস্টালজিক স্মৃতি আর গভীর আবেগ মথিত এই কবিতায় প্রিয়তমার প্রতি হৃদয়ের চিরন্তন ব্যাকুলতা ও মধুচন্দ্রিমার অমলিন অনুভূতির এক দারুণ বহিঃপ্রকাশ ঘটেছে।

দূর থেকে প্রেম হয়... - সালাম মালিতা

দূর থেকে প্রেম হয় - সালাম মালিতা  দূর থেকে প্রেম হয়...! কাছে আসতে হয় শিয়রের পাশে বসতে হয়, হাতের সাথে হাত আর ঠোঁটের সাথে ঠোঁটের- উষ্ণ স্পর্শ ...

জনপ্রিয় পোস্ট