রবিবার, ৭ জুন, ২০২৬

আমার শপথ - শিশির হুদা



আমার শপথ 
- শিশির হুদা 

আমি ফিরবো বলে শপথ নিয়েছি
ঘুরে দাড়ানোর জন্য আত্নসম্মান আকড়ে ধরেছি, 
যারা বলছে আমার মনে নেই জোর
ফিরব আমি আলো হাতে পাবো কোন এক ভোর।

আমি জিতবো বলে শপথ নিয়েছি 
ময়দানে লড়বো চোখে রেখে চোখ বলে রেখেছি
সবাই হয়তো বলবে সামনে ঘোর অন্ধকার 
আমার কাছে  আছে বিশ্বাস যা হবে অঙ্গীকার।

আমি হাসবো বলে শপথ নিয়েছি 
যা আমাকে দেবে ভরে দু:হাত যা আমি পেয়েছি
বলবে সবাই করিনি আশা এতোদুর যাবো আমি
বলবো আমি ওরে বড় স্বপ্ন জীবনে আমার জানে অন্তর্যামী।

৪টি মন্তব্য:

Meftahul Jannat বলেছেন...

অত্যন্ত হৃদয়গ্রাহী সৃজন। কবির জন্য শুভকামনা রইলো একরাশ। কলম চলুক অন্তহীন,,,, মুগ্ধতা জানাই🥀

মারিয়াম রামলা বলেছেন...

নিজের আত্মবিশ্বাস ও স্বপ্নের জোরে সব বাধা পেরিয়ে ঘুরে দাঁড়ানোর এক দারুণ অনুপ্রেরণামূলক কবিতা!

সমর্পিতা রাহা বলেছেন...

ভালো লাগল

সৌরভী করমহাপাত্র বলেছেন...

অনন্য লেখনী

মুক্তি - রাজ কিশোর দাস

  মুক্তি - রাজ কিশোর দাস আজ থেকে তোর নাম নেব না, এখন তুই অন্য ললনা। জীবন তো সবার এক হয় না, তাই আর বিরহে বসে থাকা মানায় না। জানি, তুই ঠিক স...

জনপ্রিয় পোস্ট