বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

বেকার জীবন - সুকুমার সাউ

সুকুমার সাউ

 বেকার জীবন 
 - সুকুমার সাউ

বিড়ির ধোঁয়ায় আরাম খোঁজে 
সুমন বাবুর সবুজ মন ,
কাজের খোঁজে চিঠি পাঠায়
স্তব্ধ জীবন বাঁচায় ক্ষণ।

ডিগ্রির ভারে ফাইল ছেঁড়ে
খুললে নিজেই ভিমরি খায়,
কাল ছুটিছে আপন গতে 
বেকার জীবন ছুটছে পায় ।

চায়ের ভাঁড়ে চুমুক মারে 
গল্প খোঁজে বলবে আজ,
বাবা মা কে করবে খুসি
ক দিন পরে পাবে কাজ ।

বান্ধবীটা গেল ছেড়ে 
ফোনটা এখন বিষম ভার, 
একলা ঘরে স্মৃতির পাতা 
দিচ্ছে তবু কিছু ধার। 

যা দেখে তাই আঁধার ভাবে 
সূর্য কি রোজ ডুবে রয় ,
উঠবে কবে নতুন রবি 
সেই আশাতেই সুমন রয় ।

1 টি মন্তব্য:

মারিয়াম রামলা বলেছেন...

কবিতাটি বেকারত্বের চরম বাস্তবতা, হতাশা এবং তার মাঝেও বেঁচে থাকা এক বুক আশার গল্প খুব চমৎকার ও আবেগঘনভাবে ফুটিয়ে তুলেছে।

মুক্তি - রাজ কিশোর দাস

  মুক্তি - রাজ কিশোর দাস আজ থেকে তোর নাম নেব না, এখন তুই অন্য ললনা। জীবন তো সবার এক হয় না, তাই আর বিরহে বসে থাকা মানায় না। জানি, তুই ঠিক স...

জনপ্রিয় পোস্ট