রবিবার, ২১ জুন, ২০২৬

ফাইট - সমর্পিতা রাহা

সমর্পিতা রাহা

ফাইট
- সমর্পিতা রাহা

বিনা মেঘে বজ্রপাত! 
বাড়িটার ভিত আচমকা ভূমিকম্পে কেঁপে উঠল, 
ফাঁটল ধরল বাড়ির মজবুত ছাদে, 
স্বার্থপর দুনিয়ায় যেন
বিষ্ময় হাহাকার! 
যুদ্ধে সাইরেন শুনে রমনী 
ব্যতিব্যস্ত! 
দমকা হাওয়ায় রমনীর নশ্বর দেহ কেঁপে ওঠে
চোখে ভাসছে চাপ চাপ রক্ত। 
রমনীর শরীরে ভর করল 
ঐশ্বরিক দানব শক্তি, 
ভালোবাসার বিস্ফোরিত চক্ষু কিছু বলতে চাইছে! 
রমনী স্তম্ভিত হয়ে চোখে বরফ ঝরায়
বীরের মতো বলে চলেছে
ফাইট ফাইট ফাইট। 
কিছুক্ষণের দৌড় ঝাঁপ! 
কিছুদিনের মানসিক যন্ত্রণা! 
ধীরে ধীরে যন্ত্রনার মলম, 
কষ্টগুলো কাউকে কিছু বলতে পারে না। 
ভবিষ্যৎ..... 
ফলস সিলিং এর তলে এসেছে! 
অতীত স্মৃতি  বড্ড ডাকতে থাকে। 
ওই সানাই এর সুর আকুলিত মন–
শুভক্ষণ ঘন্টা বাজিয়ে চলছে। 
মিষ্টি মুহুর্তর ভালো ভালো সব স্মৃতি। 
বহু সময় কেটে গেছে–
অসময়ে যুদ্ধের দামামা বেজে চলেছে–
গুমোট হাওয়ায় মনটা ছটফট–
রমনী হেঁটে চলেছে ধীরে ব্যথার সোপানে
আকাশের তারাগুলোর মাঝে
প্রিয়জনেরা বলছে কষ্ট হচ্ছে! 
এইতো জীবন! 
ফাইট ফাইট ফাইট।

৩টি মন্তব্য:

সমর্পিতা রাহা বলেছেন...

আমার লেখা পড়বেন সবাই

মারিয়াম রামলা বলেছেন...

জীবনের আকস্মিক আঘাত, অতীত স্মৃতি আর প্রিয়জন হারানোর তীব্র যন্ত্রণা বুকে চেপে এক নারীর বীরের মতো লড়ে যাওয়ার অদম্য লড়াইয়ের আলেখ্য এই কবিতা।

সমর্পিতা রাহা বলেছেন...

ধন্যবাদ

মুক্তি - রাজ কিশোর দাস

  মুক্তি - রাজ কিশোর দাস আজ থেকে তোর নাম নেব না, এখন তুই অন্য ললনা। জীবন তো সবার এক হয় না, তাই আর বিরহে বসে থাকা মানায় না। জানি, তুই ঠিক স...

জনপ্রিয় পোস্ট