মঙ্গলবার, ২ জুন, ২০২৬

সোনা ও সোনালীর - তপন রায়

তপন রায়


 সোনা ও সোনালীর
- তপন রায়

তোমার হাতের কোমল জলে
মেটায় আমার তৃষ্ণা,
সরিয়ে দিই সন্ধ্যের লাজুক পরিবেশ,
রাতের অন্ধকার কেটে সকালের স্নিগ্ধ 
আলোয় চা ভাঙায় নয়নঘুম ।
বেশ চলে সুন্দর দিন, আরাম রাত,
প্রবেশ করে নি ঘরে কোন কুটিলা ।
পরিষ্কার বারান্দা,
মজবুত ছাদ,
সুন্দর সাজানো 
গোছানো ঘর ।
স্বর্ণালী আলোয় 
সোনার সংসার
সোনা ও সোনালীর ।

২টি মন্তব্য:

মারিয়াম রামলা বলেছেন...

প্রেমের স্নিগ্ধ আলো আর পারস্পরিক নির্ভরতায় মোড়ানো 'সোনা ও সোনালী'র এক শান্ত, সুন্দর ও নিটোল সুখী সংসারের নিখুঁত প্রতিচ্ছবি এই কবিতায় চমৎকারভাবে ফুটে উঠেছে।

Sarbani Das বলেছেন...

"সোনা ও সোনালীর" কবিতাটি অত্যন্ত সুন্দর ও সাবলীল। সহজ ভাষায় এক শান্তিময়, নিটোল ও গোছানো দাম্পত্য জীবনের গল্প এখানে চমৎকারভাবে ফুটে উঠেছে, যা পাঠক মনকে গভীরভাবে ছুঁয়ে যায়।

সভ্যতার যোনি চেরা চিৎকার... - সর্বানী দাস

সর্বানী দাস  সভ্যতার যোনি চেরা চিৎকার - সর্বানী দাস  লাশ হয়ে যাইনি এখনো মা'গো,  আমি এখনো ছটফট করছি ব্যথায়- ভাঙা হাড়ের টুকরোগুলো  বিঁধছে ...

জনপ্রিয় পোস্ট