বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

ধর্ম রক্ষার্থে যুদ্ধ..... - রামকৃষ্ণ পাল

রামকৃষ্ণ পাল

ধর্ম রক্ষার্থে যুদ্ধ
- রামকৃষ্ণ পাল
 
পরিবর্তনের ঝড়ে সুনামি বিশাল,
ভাঙছে তীর ভাঙছে ছুটে গেছে হাল।
সুর অসুরের যুদ্ধে কাঁপছে প্রকৃতি, 
অস্ত্রশস্ত্রে ঝনঝনি রোষে গায় গীতি।

সাধারণ জনার্দন শিক্ষা দেবে বলে,
ভীম সেনের মতন উঠেছিল জ্বলে।
মুহুর্মুহু বজ্রাঘাতে মরে পাপীগণ,
ধর্ম রক্ষার্থে সমরে চলছে নিধন।

জাগরন জনগণে অধিকার বলে, 
প্রতারণা বঞ্চনার বাঁধা যাঁতাকলে।
মেঘমল্লা আগমনে কম্পিত কৌরবে,
বধিবে অসুরে যত জাগিয়া গৌরবে।

ত্রাহি ত্রাহি রবে সদা নিষ্পাপ জনতা, 
দ্রৌপদী বস্ত্রহরণ অশোভন কথা।
শেষকালেতে পাল্টালে রক্ষার্থে স্বধর্ম,
শুভ বুদ্ধির উদয়ে যাচনা সুকর্ম।

৩টি মন্তব্য:

Sarbani Das বলেছেন...

"ত্রাহি ত্রাহি রবে সদা নিষ্পাপ জনতা,
দ্রৌপদী বস্ত্রহরণ অশোভন কথা।"

মুখেই সবার বড় বড় কথা
কার্যক্ষেত্রে দেখা যায় সবাই স্বার্থসিদ্ধিতে ব্যস্ত।
মুগ্ধতা একরাশ পাঠে

মারিয়াম রামলা বলেছেন...

বঞ্চনা ও অধর্মের বিরুদ্ধে সাধারণ মানুষের ভীমসেনের মতো জেগে উঠে স্বধর্ম ও ন্যায় প্রতিষ্ঠার শাণিত লড়াইয়ের চিত্র ফুটে উঠেছে এই কবিতায়।

সমর্পিতা রাহা বলেছেন...

সঠিক

"ধোঁয়া ওঠা রাত " - রত্না রায়

রত্না রায়   "ধোঁয়া ওঠা রাত "      - রত্না রায়  স্কুলের ঘণ্টা পড়তেই ঘরে ফেরার তাড়ায় স্কুল প্রাঙ্গণে হৈচৈ লেগেই থাকতো। কো এডুক...

জনপ্রিয় পোস্ট