বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

সমাজের দরদাম - শিশির হুদা

শিশির হুদা 

সমাজের দরদাম 
- শিশির হুদা 

মরলে পা যাবে কবরে 
মানুষ বাঁচে দুনিয়াতে
 কথার ফাঁপড়ে,
সত্য মিথ্যা করে না যাচাই 
আপন রাস্তা মাপে
সমাজের বাড়ছে দরদাম
 বিরোধিতার চাপে।

দরদামে আছে শুধু 
মিথ্যার হালখাতা,
সত্য কিছু বলতে গেলে 
সমাজ বলে যাতা।

অপরাধী করে অপরাধ 
বুক ফুলিয়ে হাটে,
নিরোপোরাধ মায়ের আর্তনাদে
আধারে বুক ফাঁটে।

বাবার রক্ত ঘামে
 ভেজে সন্তানের জন্য, 
বৃদ্ধকালে মা হয়
বৃদ্ধাশ্রমের পন্য।

কর্মযোগ্যে চায় মালিক 
শ্রম আর কাজ
শ্রমের পাওনা চাইতে গেলে
কপালে চিন্তার ভাঁজ।

সমাজের দরদামে হিসাবকারী আছে 
জবাবদিহি করতে হবে যবে মরে- বাঁচে,
দিনশেষে পৃথিবী থেকে যাবে না সরঞ্জাম 
বাজার নয়, তবেই কেন এতো সমাজের দরদাম?

২টি মন্তব্য:

সালাম মালিতা বলেছেন...

শূন্য হাতে সবাইকে ফিরতে হবে, ব্যর্থ এ সাধনা ধীমান। চমৎকার লিখেছেন।

মারিয়াম রামলা বলেছেন...

মিথ্যা, শোষণ আর মানবিক মূল্যবোধের অবক্ষয়ে পচে যাওয়া সমাজের নিষ্ঠুর বৈষম্য ও স্বার্থপর দরদামের বিরুদ্ধে এটি এক তীব্র আক্ষেপ ও চাবুক।

মুক্তি - রাজ কিশোর দাস

  মুক্তি - রাজ কিশোর দাস আজ থেকে তোর নাম নেব না, এখন তুই অন্য ললনা। জীবন তো সবার এক হয় না, তাই আর বিরহে বসে থাকা মানায় না। জানি, তুই ঠিক স...

জনপ্রিয় পোস্ট