মৃত্যুই শেষ ঠিকানা
- মরিয়ম রামলা
না আছে ঘর,
না কোনো ঠিকানা,
এই দুনিয়ায়
কে-ই বা কার আপন,
কেউ জানে না।
সবই আজ পর,
সবই যেন অচেনা,
মন খোঁজে শুধু
একটুখানি আশ্রয়খানা।
বিয়ে-শাদিতে, বা শেষযাত্রায়,
তখনই সবাই এসে পাশে দাঁড়ায়।
তারপর আবার নিঃশব্দ নীরবতা,
ভিড়ে থেকেও একা,
মন কেঁদে ওঠে হায়।
রুহ আর দেহ,
একসময় আলাদা হয়,
স্বপ্নগুলোও ধীরে ধীরে হয় ক্ষয়।
শেষে বুঝি এ জীবন শুধুই মায়া,
মৃত্যুই তো শেষ,
আসল ঠিকানা।
মৃত্যুই তো শেষ…
আসল… ঠিকানা…

২টি মন্তব্য:
একদমই তাই মৃত্যুই আসল ঠিকানা। চমৎকার লিখেছেন।
রূহ কারো কায়া ত্যাগ করলেও মায়া ত্যাগ করতে পারে না।
ভীষণ কষ্ট অনুভব হলো কবিতা পাঠে।
কেউ আপন নয়
কেউ আপন হয় না।
সবটুকু মোহমায়া 🙏🏻
অফুরান শুভকামনা প্ৰিয় কবি 🙏🏻
একটি মন্তব্য পোস্ট করুন